| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কোহলির কাছে ১০০ সেঞ্চুরির নাকি আইসিসির শিরোপা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১২ ১৩:০১:১৬
কোহলির কাছে ১০০ সেঞ্চুরির নাকি আইসিসির শিরোপা

ভারত দীর্ঘদিন ধরে আইসিসি শিরোপা জিততে পারেনি। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর দলটি আইসিসির কোনো টুর্নামেন্ট জিততে পারেনি।

রশিদ লতিফের মতে, বিশ্ব ক্রিকেটে নিজেদের আসল শক্তি দেখাতে আইসিসি শিরোপা জেতা ছাড়া ভারতের আর কোনো বিকল্প নেই। তিনি মন্তব্য করেছেন যে কোহলি 200 সেঞ্চুরি করলেও, ট্রফি না জিতলে তা কম।

নিজ ইউটিউব চ্যানেলে রশিদ লতিফ বলেন, 'এখন সেঞ্চুরির সংখ্যা গণনার সময় না, এটা কোন ব্যাপার না। তাদের শিরোপা জিততে হবে। ভারত ট্রফি জেতার অনেক বছর হয়ে গেল। কোহলি ১০০, এমনকি ২০০ সেঞ্চুরিই করুক না কেন, ভারতীয় ক্রিকেটে তা গুরুত্বপূর্ণ নয়। ভক্তদের প্রয়োজন শিরোপা।'

'আর্থিক দিক থেকে দেখলে, আইপিএল এবং ভারতীয় ক্রিকেট অনেক এগিয়ে গেছে। কিন্তু এখন ভক্ত এবং মিডিয়ার চাপ রয়েছে, তারা শিরোপা চায়। কোহলি চাইলে ১০০ সেঞ্চুরি করতেই পারে, কিন্তু চাহিদা বদলেছে। এশিয়া কাপ শেষ, চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০১৯ বিশ্বকাপ, শেষ দুইটা টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০০ সেঞ্চুরির মাহাত্ম্য আছে, তবে ভারত এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা শিরোপা জিততে হবে।'

একদিন আগেই বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি কোহলির ৭২তম সেঞ্চুরি। আন্তর্জাতিক সেঞ্চুরির নিরিখে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন তিনি। এখন তাদের সামনে শুধু শচীন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...