| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

"সব ভালোয় ভালোয় শেষ হোক"- ব্রাজিলের কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১১ ১৩:১৩:৪৯
"সব ভালোয় ভালোয় শেষ হোক"- ব্রাজিলের কোচ

‘এমন হার হতাশার; কিন্তু আমি শান্তিপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চাই। এটা একটা অধ্যায়ের পরিসমাপ্তি’-ম্যাচের পর বলছিলেন ব্রাজিল কোচ তিতে। ৬১ বছর বয়সী এ টেকটিশিয়ান যোগ করেন, ‘২০১৮ সালের বিশ্বকাপেও আমরা হেরেছি। কিন্তু ব্রাজিল দল নিয়ে আরও কাজ করার আগ্রহ ছিল। সেটা করেছি। আমি কয়েক মাস আগেই বলেছিলাম, ব্রাজিল দলের দায়িত্ব ছেড়ে চলে যাব। আমি সাধারণত কথা রাখতে চেষ্টা করি।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ব্রাজিলের খেলায় ছন্দ ছিল না, যেটা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে দেখা গেছে। বিরতির পর অবশ্য ব্রাজিল নিজস্ব ছন্দে ফিরেছে। তা অবশ্য বিশ্বকাপ থেকে বিদায় ঠেকাতে পারেনি। ম্যাচের পর কোচ তিতের কৌশল নিয়ে সমালোচনা হচ্ছে। এ-সম্পর্কে ব্রাজিল কোচ বলেছেন, ‘বলা হচ্ছে, দল হিসেবে আমরা অগোছাল ছিলাম। আমি এ কথার সঙ্গে মোটেও একমত হতে পারছি না। কিছু ক্ষেত্রে আমরা রক্ষণাত্মক ছিলাম। কারণ দলে এমন ফুটবলার রয়েছে, যাদের মাধ্যমে প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করেছি। মাঝমাঠেও আমরা কর্তৃত্ব দেখিয়েছি। নির্ধারিত সময়েই আমরা ম্যাচটা শেষ করতে চেয়েছি। কিন্তু কিছুই কাজে আসেনি। প্রত্যাশিত ফল না আসায় সমালোচনা হচ্ছে। আমি এ-সংক্রান্ত হতাশার বিষয়টি বুঝতে পারছি।’

চলমান সমালোচনার পরিপ্রেক্ষিতে তিতে বলেছেন, ‘খেলাধুলায় ভিলেন অথবা হিরো হওয়ার সুযোগ নেই। এটা ফুটবল। এখানে আপনি কখনো জিতবেন, কখনো হারতে হবে। আমি মনে করি, আমাদের সবারই দুঃখ ভাগাভাগি করা উচিত, যেমনটা আমরা আনন্দঘন সময়গুলো ভাগ করে নিই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...