| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফার নতুন নিয়মে সেমিতে চরম দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১১ ১১:৪১:৩৯
ফিফার নতুন নিয়মে সেমিতে চরম দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের এ ম্যাচটি স্প্যানিশ রেফারি মাতেউ লাহোজের কারণেও বেশ আলোচনায়। এদিকে ১২০ মিনিটের খেলায় ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন লাহোজ। লাহোজের এই কার্ড কাণ্ডে কপাল পুড়লো আর্জেন্টিনার।

আর্জেন্টিনার দুই সেরা তারকা সেমিফাইনাল খেলতে পারবে না! দলটির দুই ডিফেন্ডার মন্টিয়েল ও আকুনারকে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে দেখা যাবে না। ফিফার ২০২২ কাতার বিশ্বকাপের রেজুলেশন অনুযায়ী কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুইটি হলুদ কার্ড পেলে সেমিফাইনাল খেলতে পারবে না। দুজনই এখন পর্যন্ত দুটি করে হলুদ কার্ড পেয়েছেন।

তাই ১৩ ডিসেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে অনুষ্ঠিত সেমিফাইনালে পাওয়া যাবে না মন্টিয়েল ও আকুনারকে। মন্টিয়েল তার প্রথম হলুদ কার্ড পায় সৌদি আরবের বিপক্ষে। তাই তাকে বুঝে শুনে খেলাচ্ছিলেন স্কালোনি; কিন্তু শেষ রক্ষা হলো না। কোয়ার্টারে নেদারল্যান্ডসের বিপক্ষে বদলি হিসেবে নেমেও হলুদ কার্ড দেখতে হয় এই ডিফেন্ডারকে।

ফিফার নিয়মানুযায়ী সেমিফাইনালে দেখা যাবে না তাকে। একই অবস্থা আকুনারও। তিনি হলুদ কার্ড পেয়েছিলেন গ্রুপ পর্বের শেষ ম্যাচ পোল্যান্ডের বিপক্ষে। ডাচদের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই রেফারি তাকে হলুদ কার্ড দেখান। সেমিফাইনালে দুই ডিফেন্ডারকে না পেয়ে নিশ্চয়ই চিন্তার ভাঁজ স্কালোনির কপালে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...