রোনালদোদের হারিয়ে বিশ্বকাপের সেমিতে মরক্কো
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শনিবার আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে পর্তুগাল ও মরক্কো। ইউসুফ এন নেসারির দুরন্ত হেডে পর্তুগালের বিরুদ্ধে প্রথমার্ধ শেষে এগিয়ে আছে মরক্কো (১-০)।
রোনালদোকে সাইড বেঞ্চে রেখে মাঠে নামে পর্তুগাল। ৪ মিনিটে পর্তুগালের প্রথম আক্রমণ। ব্রুনো ফার্নান্দেসের ফ্রিকিক থেকে দুরন্ত হেড জোয়াও ফেলিক্সের। তবে তা রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। ১২ মিনিটে ব্রুনোর আরও একটি ফ্রি কিক থেকে গোল করার জায়গায় চলে গিয়েছিল পর্তুগাল। রাফায়েলের শট আটকে যায় মরক্কোর ডিফেন্ডারের গায়ে। প্রথম ১৫ মিনিটে দু’বার প্রতি আক্রমণে ওঠা ছাড়া বিশেষ কিছু করতে পারেনি মরক্কো।
ধীরে ধীরে খেলায় ফেরার চেষ্টা করে মরক্কো। প্রান্ত ধরে কয়েকটি আক্রমণ করেছেন হাকিমি, জিয়েচরা। কিন্তু খুব একটা সমস্যায় পড়েননি পর্তুগালের গোলরক্ষক কোস্তা। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে ডান পায়ে জোরালো শট হাকান ফেলিক্স। বল সরাসরি গোলের দিকে যাচ্ছিল। কিন্তু ডিফেন্ডারের পায়ে লেগে বল চলে যায় পোস্টের উপর দিয়ে।
৪০ মিনিটে আবার গোলের সুযোগ পায় পর্তুগাল। বাঁ দিক থেকে ক্রসে ফেলিক্সের শট চলে যায় পোস্টের উপর দিয়ে। লক্ষ্যে থাকলে করার কিছুই ছিল না মরক্কো গোলরক্ষকের। ধারার বিপরীতে দারুণ গোল আদায় করে মরক্কো ৪২ মিনিটে। নিজেদের মধ্যে বেশ কয়েকটি পাস খেলে বাঁ প্রান্ত ধরে আক্রমণে ওঠে মরক্কো। বক্সে বল ভাসিয়ে দেন এল-ইদ্রিসি। আগুয়ান গোলরক্ষক কোস্তা বলের নাগাল পাওয়ার আগে অনেকটা লাফিয়ে উঠে হেডে গোল করেন এন-নেসিরি।
গোল হজমের পর যেন তেতে ওঠে পর্তুগাল। চালাতে থাকে আক্রমণ। প্রথমার্ধের শেষের দিকে সুযোগও পায় তারা। বক্সের বাইরে থেকে ব্রুনো ফার্নান্দেসের শট বারে লেগে বেরিয়ে যায়। হতাশ হতে হয় পর্তুগিজদের।
প্রথমার্ধে মরক্কোর সাতটি শট লক্ষ্যে থেকেছে দুটি। সেখানে পর্তুগালের ৫টি শটের একটি ছিল মাত্র লক্ষ্যে। ৬৬ শতাংশ বল পজিশনে রাখা পর্তুগাল কর্ণার আদায় করে দুটি। এই অর্ধে মরক্কো পায় তিন কর্ণার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
