| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রাজিলের সামনে ইউরোপীয় জুজু

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৯ ১৫:১৭:৪৭
ব্রাজিলের সামনে ইউরোপীয় জুজু

ইনজুরি সমস্যা কেটে যাওয়ায়, অনেকটাই নির্ভার তিতে। আর প্রতিপক্ষ নিয়ে ভাবনা থাকলেও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে লুকা মদ্রিচ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার (০৯ডিসেম্বর) রাত ৯টায়।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে জয়ের পর ব্রাজিল দল যেন একটা সুখী পরিবারের প্রতিচ্ছবি। ক্রোয়েশিয়াকে হারালে হেক্সা মিশন পূরণ করার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে সেলেসাওরা। প্রত্যাশার অসীম চাপ থাকলেও শরীরী ভাষায় নির্ভার ব্রাজিল দল।

সমর্থকদের জন্য সবচেয়ে স্বস্তির খবর, দলে নতুন কোনো ইনজুরি সমস্যা নেই। ব্রাজিল কোচ তিতে মাঠে নামাতে চান সার্বিয়ার বিপক্ষে খেলা একাদশটা। তবে ব্রাজিলের ভয়ের কারণ হতে পারে নকআউটে ক্রোয়েশিয়ার ইতিহাস। এর আগের বিশ্বকাপে কোয়ার্টার থেকে সেমিতে কোয়ালিফাই করেছিল ক্রোয়াটরা। তবে দলে নেইমার-ভিনি-রিচার্লিসনরা থাকায় সেই ইতিহাসের পুনরাবৃত্তি হোক তা চাইবেন না কোচ তিতে।

অন্যদিকে বিশ্বকাপ-ইউরোর নকআউট স্পেশালিস্ট ক্রোয়েশিয়া। তবে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা সহজ হবে না, সেটা ভালোই জানা ক্রোয়েশিয়া কোচের। এখন পর্যন্ত খেলা চার ম্যাচে পৃথক তিনজন ফুটবলারকে আক্রমণ ভাগে খেলিয়েছেন কোচ জলাতকো দালিচ। ব্রাজিলের বিপক্ষে 'ডু অর ডাই' ম্যাচে একাদশে দেখা যেতে পারে মার্কো লিভাজাকে। তবে ব্রাজিলের মাথাব্যথার কারণ হতে পারেন ক্রোয়েশিয়ার মিডফিল্ড জেনারেল লুকা মদ্রিচ৷ ৩৭ বছর বয়সী এই মিডফিল্ডারের সামর্থ্য নিয়ে ওয়াকিবহাল ব্রাজিলের ভিনি-ক্যাসেমিরো-রদ্রিগোরা।

এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপে কখনোই হারেনি ব্রাজিল। এ প্রতিপক্ষের বিপক্ষে দুই ম্যাচে তিন গোল আছে নেইমারের। আর এক গোল করলে তিনি স্পর্শ করবেন পেলের ব্রাজিল জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...