| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে স্বস্তির খবর পেল ইংল্যান্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৮ ২০:৪৪:১৯
অবশেষে স্বস্তির খবর পেল ইংল্যান্ড

শনিবার (৩ ডিসেম্বর) রাতে স্টার্লিংয়ের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে ইংল্যান্ড কোচ সাউথগেটের অনুমতি নিয়ে ইংল্যান্ডে চলে গিয়েছিলেন স্টার্লিং। এরপর স্টার্লিং আবার কাতারে ফিরবেন কি না, তা অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু ইংল্যান্ড জানিয়েছে, চেলসি তারকা আবার থ্রি লায়ন্স শিবিরে যোগ দিচ্ছেন।

শুক্রবার (৯ ডিসেম্বর) কাতারে আসবেন স্টার্লিং। এ সম্পর্কে ইংল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘স্টার্লিং আবার আমাদের দলে যোগ দিচ্ছে। পারিবারিক কারণে ও দেশে ফিরে গিয়েছিল। কিন্তু শুক্রবার সে আল ওয়াকারাহতে দলের সঙ্গে থাকবে।’

কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের তিন ম্যাচেই খেলেছিলেন রাহিম স্টার্লিং। প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে একটি গোলও পেয়েছিলেন তিনি। তবে পরিবারের বিপদের সময় কাতার ছেড়ে যাওয়ায় সেনেগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি। সেই ম্যাচে অবশ্য ইংল্যান্ড জেতে ৩-০ গোলে।

ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালের ম্যাচ শনিবার (১০ ডিসেম্বর)। আল বায়ত স্টেডিয়ামে দুদল মুখোমুখি হবে রাত ১টায়। এ ম্যাচে স্টার্লিং দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে। থ্রি লায়ন্সদের হয়ে ৮১ ম্যাচে এখন পর্যন্ত ২০ গোল করেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...