| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

চরম দুঃসংবাদঃ আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৮ ২০:২১:২৭
চরম দুঃসংবাদঃ আর্জেন্টিনা শিবিরে বড় দুঃসংবাদ

অ্যাঙ্কেলের সমস্যা কাটিয়ে উঠতে মার্টিনেজ ব্যথানাশক ইনজেকশন নিচ্ছেন বলে জানিয়েছেন তার এজেন্ট আলেহান্দ্রো কামাচো।

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন মার্টিনেজ। দলের হারের ওই ম্যাচে তিনি দুইবার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল পাননি। এরপর মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচেও সেরা একাদশে জায়গা ধরে রাখেন ইন্টার মিলান স্ট্রাইকার।

তবে গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ও শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে তাকে শেষ দিকে বদলি নামান কোচ লিওনেল স্কালোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলের সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন তিনি।

এ অবস্থায় মার্টিনেজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছে। মার্টিনেজের এজেন্ট কামাচো জানিয়েছেন, পেইন কিলার ইঞ্জেকশন নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। এটা পারফরম্যান্স খারাপের একটি কারণ বলেও ইঙ্গিত দিয়েছেন কথায়।

তিনি বলেন, লাউতারো ইনজেকশন নিয়েছিল কারণ তার গোড়ালিতে ব্যথা ছিল। সে অনেক কষ্ট করেছে সেটি যেন চলে যায়। যত তাড়াতাড়ি এটা ঘটবে, সে মাঠে উড়বে। মার্টিনেজ বিশ্বকাপের সেরা ফুটবলারদের একজন।

সৌদির বিপক্ষে দুইটি গোল বাতিল হওয়ার পর মানসিকভাবে মার্টিনেজ ভেঙে পড়েছিল বলেও জানান তার এজেন্ট। তিনি বলেন, সে মানসিকভাবে অনেক শক্ত। কিন্তু সৌদি আরবের বিপক্ষে তার গোলটা যখন বাতিল হলো, এটা ভীষণ কঠিন মুহূর্ত ছিল।

মার্টিনেজের জায়গায় সবশেষ দুই ম্যাচে শুরুর একাদশে জায়গা পেয়ে দুই গোল করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। মার্টিনেজের একাদশে জায়গা হারানো প্রসঙ্গে তিনি বলেছেন, প্রতিদ্বন্দ্বীতা লাউতারো আর হুলিয়ান দুইজনকেই শক্ত করছে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার (০৯ ডিসেম্বর) নেদারল্যান্ডসের মুখোমুখি হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...