| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৮ ১৬:৩৭:৪২
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে টেস্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। দলে নতুন মুখ জাকির হাসান। ইনজুরির কারণে স্কোয়াডে নেই তামিম ইকবাল। দলে জায়গা ধরে রেখেছেন পেয়েছেন মুমিনুল হক। তবে নেই পেসার মুস্তাফিজুর রহমান।

অভিষেকের অপেক্ষা আছেন বাঁহাতি ব্যাটার জাকির হাসান। সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ভারত ‘এ’ দলের বিপক্ষে চলমান চার দিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে খেলেন ১৭৩ রানের ইনিংস। জাকিরের লড়াকু ইনিংসে শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করে মোহাম্মদ মিঠুনের 'এ' দল।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে হজ পালনের জন্য ছুটিতে থাকা মুশফিকুর রহিম এবার টেস্ট দলে ফিরেছেন। ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজকেও রাখা হয়েছে দলে। আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর দ্বিতীয় শেষ টেস্ট হবে মিরপুরে।

বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...