| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিন দলকে কঠিন শাস্তি দিল ফিফা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৮ ১৫:২৯:২৯
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিন দলকে কঠিন শাস্তি দিল ফিফা

গত ২৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচের সময় সার্বিয়ার ড্রেসিংরুমে কসোভোর পতাকা ঝোলানো ছিল। যার দ্বারা বোঝানো হচ্ছিল কসোভো তাদের দেশের অংশ। বুধবার (৭ ডিসেম্বর) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এর জন্য দেশটিকে ২০ হাজার সুইস ফর্মা জরিমানা করেছে বলে ফিফা সূত্রে জানা যায়।

কসোভোর সেই পতাকায় সার্বিয়ান ভাষায় লেখা ছিল, 'আমরা আত্মসমর্পণ করি না।' কসোভোর সংস্কৃতি, যুব ও ক্রীড়ামন্ত্রী হাজরুল্লা চেকু এই ছবি শেয়ার করলে দ্রুত ছড়িয়ে পড়ে তা।

এ ছাড়া ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকেও জরিমানা করা হয়েছে। কানাডার বিপক্ষে ম্যাচ ঘিরে ক্রোয়েশিয়ান সমর্থকদের উগ্র আচরণ ও হুমকির জন্য তাদের ৫০ হাজার ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

আর্জেন্টিনা ও মেক্সিকোর বিপক্ষে ম্যাচে খেলোয়াড়দের অখেলোয়ারসুলভ আচরণের জন্য দুদফায় ১৫ হাজার ফ্রাঁ করে জরিমানা করা হয়েছে সৌদি আরবকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...