| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন ভারতের তিন তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৮ ১০:৩২:০৫
শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন ভারতের তিন তারকা ক্রিকেটার

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ফিল্ডিং করার সময় হাতের আঙুলে ব্যথা পান রোহিত শর্মা। তবুও ব্যাটিংয়ে নেমে ২৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন তিনি। কিন্তু এই ম্যাচে ব্যাট করতে পারলেও সিরিজের শেষ ওয়ানডেতে তাকে পাওয়া যাচ্ছেনা বলে জানিয়েছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মুম্বাইয়ের উদ্দেশে রওনা হবেন ভারতের অধিনায়ক।

এদিকে আরও দুঃসংবাদ আছে ভারত শিবিরে। শেষ ম্যাচে ভারতের স্কোয়াডে থাকছেন না দীপক চাহার ও কুলদীপ সেনও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানান ভারতের প্রধান কোচ।

রাহুল দ্রাবিড় বলেন, ‘কিছু চোট সমস্যায় ভুগছি, যা আমাদের জন্য আদর্শ নয়। কুলদীপ, দীপক চাহার ও রোহিত শর্মা তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবে না। রোহিত মুম্বাই ফিরে যাবে। সেখানে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করবে, দেখবে যে টেস্ট ম্যাচে ফিরতে পারবে কিনা। আমি নিশ্চিত না। তবে এটা নিশ্চিত যে, তারা পরের ম্যাচে খেলতে পারছে না।’

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কুলদীপ সেন ইনজুরির কারণে খেলতে পারেননি। আর দীপক চাহার ম্যাচে মাত্র তিন ওভার বোলিং করেছেন। এরপর তাকে আর বোলিং করতে দেখা যায়নি। এর আগে চোটের কারণে দেশে ফিরে যান রিশভ পন্ত।

শনিবার (১০ ডিসেম্বর) ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...