পরবর্তী সাকিবের জন্য মিরাজের এই সুযোগটি আবশ্যক
অর্থাৎ বাংলাদেশ দলে যে ভূমিকাটি পালন করছেন সাকিব সেটি অনূর্ধ্ব ১৯ দলের জন্য মিরাজ করছিলেন। সেই বছরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দলে ডাকা হয় মিরাজকে। ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম টেস্ট ম্যাচও খেলে ফেলেন মিরাজ। পরবর্তীতে সেই সিরিজে মিরাজের পারফরমেন্স যা ছিল তা ইতিহাসের পাতায় অমর হয়ে রয়েছে।
২ টেস্টে সবমিলিয়ে উনিশ উইকেট শিকার করেছিলেন এই অফ স্পিনার। হয়েছিলেন ম্যান অফ দা সিরিজও। দুর্দান্ত এই অলরাউন্ডার জাতীয় দলে এসে হঠাৎই শুধু বোলারে পরিণত হয়ে গেলেন। বলা হচ্ছিল আন্তর্জাতিক ক্রিকেটে ঠিকমতো নিজের ব্যাটিং প্রতিভাকে কাজে লাগাতে পারছিলেন না মিরাজ। তবে বাস্তবে মিরাজকে সেই সুযোগটিই করে দিচ্ছিল না টিম ম্যানেজমেন্ট। টপ অর্ডারে একের পর এক ব্যাটসম্যান ব্যর্থ হলেও তাদের পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়। সেখানে মিরাজ কে শুধুই বোলার হিসেবে চিন্তা করে প্রথমদিকে ৯ নম্বরেও ব্যাটিং করানো হয়েছিল।
অর্থাৎ মিরাজের ব্যাটিং প্রতিভাকে ঠিকমতো খেয়ালই করেননি টিম ম্যানেজমেন্ট। এক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের দূরদর্শিতার অভাবই দায়। তবে ২০২১ সালে উইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে সবাইকে তাক লাগিয়ে দেয় মিরাজ। এরপর থেকেই ধীরে ধীরে মিরাজের ব্যাটিং প্রতিভা সামনে আসতে থাকে। এ বছরের শুরুতে আফগানদের বিপক্ষে ৪৯ রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা, সেই পরিস্থিতি মিরাজ এবং আফিফ দলকে পুনরুদ্ধার করেন এবং ২১৬ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচও জেতান।
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যা করেছিলেন তা তো এখনো চোখে ভেসে আছে। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে তো করে ফেললেন নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিই। এ সবগুলো ইনিংসে মিরাজ খেলতে পেরেছিলেন কারণ উপরের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছিল। যদি কোনো কারণে টপ অর্ডার রান পেতো তাহলে হয়তো সুযোগই পেতেন না মিরাজ।
এখন কি সময় আসেনি মিরাজকে চার কিংবা পাঁচে ব্যাটিং করানোর? অফ ফর্মে থাকা মুশফিকের তুলনায় এখনের মিরাজের ব্যাটিং খুব সম্ভবত এগিয়ে থাকবে। সেক্ষেত্রে দলের স্বার্থের কথা চিন্তা করা হলে মিরাজকেই উপরে খেলানো যৌক্তিক। তবে বাংলাদেশে যৌক্তিক জিনিসগুলোই হতে দেখা যায় না। ম্যাচের পর ম্যাচ অসস্তিতে ব্যাটিং করার পরও পাঁচ নম্বর পজিশনটা হয়তো মুশফিকই ধরে রাখবে।
সেরা সময় এখন তরুণদের উপরের পজিশন দিয়ে দেওয়ার। আফিফ ও নাম্বার ৭ ব্যাটসম্যান নয় ফলে আফিফকেও উপরে ব্যাটিং করানোটাই দলের জন্য বেশি ফলপ্রসূ। সব মিলিয়ে ২০২৩ বিশ্বকাপে ভালো করতে হলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হবে টিম ম্যানেজমেন্টকে। মিরাজকে মিডল অডারে ব্যাটিং করানো যার মধ্যে একটি।
এই ম্যাচে একটি রেকর্ড গড়ে সাকিব আল হাসানের পাশে নিজের নাম লিখিয়েছেন মিরাজ। বাংলাদেশের হয়ে একই ম্যাচে সেঞ্চুরি এবং দুই কিংবা ২ এর চেয়ে অধিক উইকেট শুধু এই দুই জনই নিয়েছেন। পারফরম্যান্স দিয়ে তো ইতিমধ্যে সাকিবের পাশে নাম লিখেছেন মিরাজ। পরবর্তী সাকিব হওয়ার পথটুকু সহজ করবে তো ম্যানেজমেন্ট?
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
