লজ্জার হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৭ ১৫:০৭:৩৯
আজ বুধবার কুইন্সটাউনে হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ ছিল নারী দলের। তবে নিউজিল্যান্ডের দেয়া ১৫৩ রানের টার্গেটে বাংলাদশের ইনিংসি থামে ৭ উইকেটে ৮৯ রানে। সর্বোচ্চ ২৫ রান আসে রুমানা আহমেদের ব্যাট থেকে।
আরেক অভিজ্ঞ সালমা খাতুন ২৩ রানে অপরাজিত ছিলেন। নিউজিল্যান্ডের লিয়ে তাহুহু নেন ৩ উইকেট।
এর আগে ৭ উইকেটে ১৫২ রান করে নিউজিল্যান্ড নারী দল। অধিনায়ক সোফিয়া ডিভাইন ৩৩ বলে ৪৭ রান করেন। আমেলিয়া কার ৩১ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন।
