১০০০ ম্যাচ খেলার পরে যা বললেন মেসি
গত শনিবার বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেই ১ হাজার পেশাদার ম্যাচ খেলার কীর্তি গড়েন মেসি। গোল করে এই উপলক্ষ রাঙান তিনি। ম্যাচটি জিতে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় তার দল।
২০০৪ সালে ১৭ বছর বয়সে বার্সেলোনার হয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে যাত্রা শুরু হয় মেসির। এরপর থেকে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। বয়স এখন ৩৫, কিন্তু মাঠের খেলায় সেই ছাপ খুব একটা নেই বললেই চলে। চলতি আসরে এখন পর্যন্ত তার গোল তিনটি।
আর্জেন্টিনার হয়ে ২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে পা রাখেন মেসি। কাতার আসর নিয়ে পাঁচটি বিশ্বকাপ খেলছেন তিনি। অস্ট্রেলিয়া ম্যাচটি ছিল দেশের হয়ে তার ১৬৯তম ম্যাচ।
এছাড়া যে ক্লাবের হয়ে খেলে বিশ্ব ফুটবলে এতোটা চূড়ায় উঠেছেন, সেই বার্সেলোনার হয়ে দুই দশকের বেশি সময়ে তিনি খেলেছেন ৭৭৮ ম্যাচ। বর্তমান ক্লাব পিএসজির জার্সিতে এখনও পর্যন্ত ৫৩ ম্যাচ।
সবমিলিয়ে এখন পর্যন্ত মেসির নামের পাশে গোল ৭৭৯টি। যেখানে বার্সেলোনার হয়ে গোল ৬৭২টি, পিএসজির হয়ে ২৩টি এবং আর্জেন্টিনার হয়ে রেকর্ড ৯৪টি।
অস্ট্রেলিয়া ম্যাচের তিন দিন পর এসে নিজের হাজারতম ম্যাচ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন মেসি। তার এই পথচলায় সাথে থাকা সবাইকে কৃতজ্ঞতা জানান তিনি।
“এরই মধ্যে এক হাজার ম্যাচ (খেলে ফেলেছি), কী পাগলামি (কাণ্ড)…পেশাদার হিসেবে খেলা প্রথম ম্যাচের মতো এখনও সবসময় একই মনে হয়। এই সুন্দর পথচলায় যারা আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।”
আগামী শুক্রবার কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনার। বাংলাদেশ সময় রাত একটায় হবে ম্যাচটি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
