| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যে কারনে কিংবদন্তি রোনালদোর পা ছুঁলেন রিচার্লিসন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৬ ২০:২৮:০৫
যে কারনে কিংবদন্তি রোনালদোর পা ছুঁলেন রিচার্লিসন

গোলটি দেওয়ার পর মাঠেই সতীর্থদের সঙ্গে বিশেষ ধরনের ‘পায়রা নাচ’ নেচেছিলেন রিচার্লিসন। এবার ‘নাম্বার নাইন’ রোনালদো নাজারিওকে সেই ‘পায়রা নাচ’ শেখালেন ব্রাজিলের নতুন প্রজন্মের ‘নাম্বার নাইন’।

ব্রাজিলের কিংবদন্তি রোনালদো রিচার্লিসনের গোলটি গ্যালারিতে বসে দেখেছেন। ম্যাচ শেষে রোনালদো-রিচার্লিসন আড্ডা দিতে বসে যান। রোনালদো তাঁর যোগ্য উত্তরসূরি রিচার্লিসনকে গোল উদযাপনের এই বিশেষ নাচ নিয়ে প্রশ্ন করেছিলেন।

এরপর তিনি রিচার্লিসনের কাছে বিশেষ ‘পায়রা নাচ’ শিখতে চাইলেন। রিচার্লিসনও তাঁর ‘আইডল’-এর কথা মেনে ‘পায়রা নাচ’-এর ধরন শিখিয়ে দেন।

রিচার্লিসনের সঙ্গে আলোচনার এক পর্যায়ে রোনালদো বলেন, “তোমরা এভাবেই এগিয়ে যাও। তবে মনে রেখো, এখনো তিনটি ম্যাচ বাকি আছে। তবে আমাকে কিন্তু ‘পায়রা নাচ’ শিখিয়ে দিতে হবে।

কারণ তুমি তো তিতেকেও নাচিয়েছে। ” এদিকে রোনালদোর সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে আপ্লুত রিচার্লিসন। রোনালদোর পা ছুঁয়ে ব্রাজিলের স্ট্রাইকার বলেছেন, ‘আমি ভাষাহীন…আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...