| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দলের 'নিরব নায়ক'

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৬ ১৪:২৩:২৩
দলের 'নিরব নায়ক'

এ বছর এ নিয়ে দুইবার মিরাজের ব্যাটে খাঁদের কিনারা থেকে ম্যাচ জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে এই ব্যাটারের সঙ্গী ছিলেন আফিফ হোসেন। তবে রবিবার মিরপুরে মুস্তাফিজকে সঙ্গে নিয়ে অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। মিরাজের অবিস্মরণীয় ৩৮ রানের ইনিংসেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

তাই তো সংবাদ সম্মেলনে এসে মিরাজকে দলের নিরব নায়ক হিসেবে আখ্যায়িত করেছেন রাসেল ডমিঙ্গো। কারণ যে কোন পরিস্থিতিতে এই অলরাউন্ডারের ওপর ভরসা করতে পারে পুরো দল। খেলোয়াড় হিসেবে তাকে আমি অনেক গুরুত্ব দেই। এমনকি কোচের খাতায় প্রথম নামটিও থাকে মিরাজের।

ডমিঙ্গো বলেন, 'মিরাজ দলের নিরব নায়ক। সব ফরম্যাটেই সে ধারাবাহিক। যে কোন স্থানে ব্যাট করতে পারেন, চাপ নিতে জানে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ২ ও ৩ নম্বরে ছিল। তার ওপর সব সময়েই নির্ভর করা যায়। যে যদি বোলিংয়ে রান দিয়ে বসে তাহলেও সে ঘুরে দাঁড়াতে জানে। এমন পরিস্থিতির জন্যই সে তৈরি।'

'প্রথম ম্যাচের ইনিংসটাকে আমি স্পেশাল বলবন। এমনটা সে প্রথম করেনি। আফগানিস্তানের বিপক্ষে ৪৫ রানে ৬ উইকেট হারিয়েও সে কি করেছে সবাই দেখেছে। ওর ওপর আমরা মুগ্ধ। আমি অনেক অনেক গুরুত্বপূর্ণ সদস্যভাবি দলের। আমি জানিনা মিডিয়া বা জনগন কিভাবে। কোচ হিসেবে সে আমার খাতায় সব সময়েই একে থাকে।'

রবিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১ উইকেটে জিতে বাংলাদেশ। ভারত টস হেরে সবকটি উইকেট হারিয়ে ১৮৬ রান করে। রান তাড়ায় নেমে বাংলাদেশ ১ উইকেট ও ২৪ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচসেরা হন মেহেদি হাসান মিরাজ। খেলেন ৩৮ রানের অনবদ্য এক ইনিংস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...