| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কাতার বিশ্বকাপঃ অবিশ্বাস্য কারনে চাকরি খোয়ালেন ধারাভাষ্যকার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৫ ১৬:৫১:৩৯
কাতার বিশ্বকাপঃ অবিশ্বাস্য কারনে চাকরি খোয়ালেন ধারাভাষ্যকার

ঘটনাটি ঘটে কানাডা-মরক্কোর ম্যাচ চলাকালে। খেলা শুরুর চার মিনিটের মাথায় গোল করেন মরক্কোর হাকিম জিয়েচ। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিজ দেশের গর্বের কথা তুলে আনেন আল্পের। তিনি বলেন, বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম গোল করার রেকর্ড একজন তুর্কি ফুটবলারের, তিনি হাকান শুকুর।

ঘটনা হলো, বিখ্যাত ফুটবলার হলেও হাকান শুকুর বর্তমানে একজন পলাতক নেতা। ২০০২ বিশ্বকাপে ১১ সেকেন্ডের মাথায় গোল করেছিলেন। ফুটবলার হিসেবে তুরস্কে নমস্য ছিলেন তিনি। কিন্তু সমস্যা শুরু হয় খেলা ছাড়ার পর। বিরোধী রাজনীতিতে জড়িয়ে সরকারের কোপানলে পড়েন তিনি।

চাপের মুখে বাধ্য হয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাবেক এই ফুটবলার। সেখানে ট্যাক্সি চালান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তুরস্কের সরকার আমার সব কেড়ে নিয়েছে। আমার স্বাধীনতা, কথা বলা এবং কাজ করার অধিকার সব। আমি অনৈতিক কিছুই করিনি।’

আল্পের বাকিরসিগিলের বিরুদ্ধে অভিযোগ, বিশ্বকাপে ধারাভাষ্য দিতে গিয়ে দেশের পলাতক নেতার নাম উচ্চারণ করেন তিনি। এমনকি এই অভিযোগে ম্যাচ শেষেই চাকরি হারালেন তিনি। সরকারের নির্দেশেই এ সিদ্ধান্ত নিয়েছে ওই ধারাভাষ্যকারের টিভি চ্যানেল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...