অনুশীলনে নেইমার
অবশ্য সংবাদ সম্মেলনেই স্বস্তির বার্তা দিয়েছিলেন কোচ তিতে। বলেছিলেন সোমবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলবেন নেইমার।
কিন্তু কোচ হ্যাঁ বললেও নেইমারকে অনুশীলনে দেখা নিয়ে কৌতুহল ছিল গণমাধ্যমকর্মীদের। নিজের চোখে তারা দেখতে চাইছিলেন, সত্যিই কাতার বিশ্বকাপে আবার দেখা যাবে পিএসজির তারকার ফরোয়ার্ডকে। আল আরাবি স্পোর্ট ক্লাব মাঠে তাই সন্ধ্যের আগেই জমায়েত হয় সবাই। সতীর্থদের সঙ্গে নেইমার না আসায়, একটু একটু প্রশ্ন উঠতে শুরু করে।
তবে শঙ্কার মেঘ সরিয়ে একটু পরেই অনুশীলন শুরু করেন নেইমারও। মাঠে ঢুকেই এক দৌড়ে চলে যান বৃত্তাকারে দাঁড়িয়ে থাকা সতীর্থদের মাঝে। সতীর্থরা করতালিতে বরণ করে নেন আক্রমণভাগের প্রাণভোমরাকে।
গ্রুপ পর্বে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন নেইমার। ওই চোট তাকে ছিটকে দেয় গ্রুপের বাকি দুই ম্যাচ থেকে। দলের সেরা তারকাকে ছাড়া কোনো মতে কাসেমিরোর একমাত্র গোলে সুইজারল্যান্ডকে হারায় ব্রাজিল।
ক্যামেরুনের বিপক্ষে বেঞ্চের শক্তি পরীক্ষা করতে গিয়ে ১-০ ব্যবধানে হেরে যায় রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আফ্রিকার প্রথম দল হিসেবে ব্রাজিলের বিপক্ষে জয়ের অবিস্মরণীয় ইতিহাস গড়ে ক্যামেরুন। দর্শক হয়ে দলের সেই ব্যর্থতা দেখেন নেইমার।
নকআউট পর্বের পথচলায় নেইমারকে পাওয়া নিয়ে এক দিন আগেও ছিল অনিশ্চয়তা। রোববার তাই সংবাদ সম্মেলনে সে অনিশ্চয়তা দূর করে দেন তিতে। পরে অনুশীলনে নেমে ভক্তদের স্বস্তির বার্তা দেন নেইমারও।
প্রস্তুতিতে নেইমারকে বরাবরের মতোই প্রাণবন্ত দেখা গেছে। চোট নিয়ে কোনো জড়তা দেখা যায়নি পিএসজি ফরোয়ার্ডের মধ্যে। তারপরও অবশ্য প্রশ্নটা থাকছে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তাকে ব্রাজিল কোচ শুরুর একাদশে রাখবেন, নাকি খেলাবেন বদলি হিসেবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
