| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সুইজারল্যান্ডের বিপক্ষে প্রায় পূর্ণ শক্তিতে পর্তুগাল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৪ ২২:২৮:২৮
সুইজারল্যান্ডের বিপক্ষে প্রায় পূর্ণ শক্তিতে পর্তুগাল

গ্রুপে ঘানার বিপক্ষে পর্তুগালের ৩-২ গোলে জেতা প্রথম ম্যাচের পর থেকে ঊরুর চোটে বাইরে আছেন ওতাভিও। মিস করেছেন উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া ম্যাচ। রোববার অনুশীলনে দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

অনুশীলনে পাঁজরের তিনটি হাড় ভেঙে যাওয়ায় উরুগুয়ে ম্যাচ থেকে ছিটকে যান ডিফেন্ডার দানিলো পেরেইরা। এজন্য খেলতে পারেননি দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও৷

এই দুই ম্যাচে পেরেইরার জায়গায় অভিজ্ঞ ডিফেন্ডার পেপেকে খেলান কোচ ফের্নান্দো সান্তোস। সুইসদের বিপক্ষে আগামী মঙ্গলবারের ম্যাচেও তিনি জায়গা ধরে রাখবেন বলে ধারণা করা হচ্ছে। ম্যাচে ৩৯ বছর বয়সী পেপের কঠিন পরীক্ষা নিতে পারেন আসরে এখন পর্যন্ত ২ গোল করা সুইজারল্যান্ড স্ট্রাইকার ব্রিল এমবোলো।

ডিফেন্সে পেপের সঙ্গে জুঁটি বাধবেন ম্যানচেস্টার সিটি সেন্টার-ব্যাক রুবেন দিয়াস। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে নুনো মেন্দেস টুর্নামেন্ট থেকে ছিটকে যান। লেফট ব্যাক-পজিশনে তাই পরিবর্তন আনতে বাধ্য হন কোচ সান্তোস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...