| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের যত রান দরকার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৪ ১৫:১২:৩২
ভারতের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের যত রান দরকার

টস ভাগ্য পক্ষে না গেলেও রহিত শর্মা ও শেখর ধাওয়ান মিলে শুরুটা দেখে শুনেই করেন। শুরুর দিকে পেসারদের দিয়ে শুরু করলেও ৫ ওভারের আগেই মেহেদি হাসান মিরাজকে নিয়ে বোলিংয়ে নিয়ে আসেন লিটন। স্পিনের বিপক্ষে আক্রমণাত্মক খেলতে গিয়ে ফাঁদে পড়েন ধাওয়ান।

মিরাজকে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন এই ওপেনার। ১৭ বলে ৭ রান করে এই ওপেনার ফিরলে রোহিতকে সঙ্গ দিতে ক্রিজে আসেন বিরাট কোহলি। তাদের ব্যাটেই প্রথম পাওয়ার প্লে শেষ করে ভারত। এরপর বোলিংয়ে এসে দারুন এক ডেলিভারিতে রোহিতকে বোল্ড করেন সাকিব। ব্যাট ও প্যাডের মাঝে গ্যাপ দিয়ে বোল্ড হন ভারতীয় অধিনায়ক।

৩১ বলে ২৭ রান করে রোহিত ফেরার দুই বল পরেই সাকিবের ফ্লাইটেড ডিলেভারিতে অসাধারণ এক ক্যাচে বিরাটকে প্যাভিলিয়নের পথ দেখতে হয়। এক্সট্রা কভার অঞ্চলে উড়ন্ত এক ক্যাচ নিয়ে ৯ রানে কোহলিকে সাজঘরে ফেরান লিটন।

৪৯ রানে তিন উইকেট পড়ার পর হাল ধরেন লোকেশ রাহুল এবং শ্রেয়াস আইয়ার। দলের রান আস্তে আস্তে বাড়াতে থাকেন দুজন। কিন্তু এই দুজনের জুটি বেশীক্ষণ স্থায়ী হতে দেননি এবাদত হোসেন। ২০তম ওভারের শেষ বলে ৩৯ বলে ২৪ রান করা আইয়ারকে ফেরান তিনি। তাতে রাহুল-আইয়ারের ৪৩ রানের জুটি ভাঙে।

এবাদতের বলে লেগ সাইডে পুল করতে গিয়ে বল উপরে তুলে দেন আইয়ার। উইকেটের পেছন থেকে ক্যাচ লুফে নেন মুশফিকুর রহিম। ৯২ রানে ৪ উইকেট গেলেও ওয়াশিংটন সুন্দর ও কেএল রাহুল মিলে দলের হাল ধরেন। দুজন মিলে দলকে ১০০'র ওপর নিয়ে যাওয়ার সঙ্গে জুটি গড়েন ৬০ রানের।

তবে দলীয় ১৫২ রানে ওয়াশিংটনকে বিদায় করে দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব। ১৫২ থেকে ১৫৬ রানের মাঝে আরও ৩ ব্যাটারকে হারিয়ে বসে ভারত। এবাদত একটি নিলেও বাকি দুটি উইকেট ছিল সাকিবের। ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের চতুর্থবারের মত পঞ্চম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...