| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবিশ্বাস্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৩ ২২:৩৬:২৬
অবিশ্বাস্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

দেশের হয়ে এটি হবে মেসির ১৬৯তম ম্যাচ। বার্সেলোনার হয়ে দুই দশকের বেশি সময়ে তিনি খেলেছেন ৭৭৮ ম্যাচ, বর্তমান ক্লাব পিএসজির জার্সিতে এখনও পর্যন্ত ৫৩ ম্যাচ।

এই নিয়ে নিজের পঞ্চম ও সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। বিশ্ব মঞ্চে তার গোলসংখ্যা কিংবদন্তি দিয়েগো মারাদোনার সমান ৮টি। কাতার আসরে প্রথম দুই ম্যাচে তিনি জালের দেখা পান একবার করে।

বিশ্বকাপের নকআউট পর্বে অবশ্য কখনও গোল করতে পারেননি মেসি। এই পর্বে গোলের জন্য তার ২৩ প্রচেষ্টার একটিও সফল হয়নি।

রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ৩৫ বছর বয়সী তারকা এবার খরা কাটাতে পারেন কি-না, সেটিই এখন দেখার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...