| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ব্রাজিল শিবিরে আবারও চোটের হানা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৩ ২০:৪৫:০২
ব্রাজিল শিবিরে আবারও চোটের হানা

এ দুজনের ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’। ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ শেষে পরীক্ষা করানো হয় তাঁদের। পরীক্ষায় দুই ফুটবলারের ডান হাঁটুতে চোট ধরা পড়ে।

ব্রাজিল কোচ তিতে অবশ্য তাঁদের বদলি হিসেবে নতুন কাউকে দলে ডাকতে পারছেন না। নতুন কাউকে দলে নেওয়ার সময় ছিল বিশ্বকাপ শুরুর এক দিন আগপর্যন্ত।

তেলেসের তুলনায় জেসুসের চোট ততটা গুরুতর নয়। তবে তাঁরও সুস্থ হতে লাগতে পারে এক মাস। তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছেন এই ফুটবলার। ক্যামেরুনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে লেফটব্যাক অ্যালেক্স তেলেস ডান হাঁটুতে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন। তখনই ধারণা করা হয়েছিল, গুরুতর চোটেই পড়েছিলেন এই ফুটবলার। সেই শঙ্কাই সত্যি হয়েছে। হাঁটুর চোটে অস্ত্রোপচার লাগতে পারে এই লেফটব্যাকের।

ব্রাজিল স্কোয়াডে এই নিয়ে চোটাক্রান্ত ফুটবলারের সংখ্যা দাঁড়াল ৫। ডিফেন্ডার দানিলো, লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রো ও নেইমার আগে থেকেই চোটের সঙ্গে লড়ছেন। দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে তাঁদের সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে ব্রাজিল।

ক্যামেরুনের কাছে হারের পর ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার শেষ ষোলোয় এই তিন ফুটবলারকে পাওয়ার নিশ্চয়তা অবশ্য দিতে পারেননি।

তিনি জানিয়েছেন, নেইমার ও অ্যালেক্স সান্দ্রো এখনো বল নিয়ে মাঠে অনুশীলন শুরু করেননি। অর্থাৎ এই দুই ফুটবলারকে কোরিয়ার বিপক্ষে না পাওয়ার সম্ভাবনাই বেশি। ডিফেন্ডার দানিলো অবশ্য অনুশীলন শুরু করেছেন। শেষ ষোলোয় তাঁর ফেরার সম্ভাবনা আছে বলেই জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’। লুকাস পাকেতা, আন্তনি, রাফনিয়া ভুগছেন ভাইরাসজনিত সমস্যায়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...