| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের ৯০ বছরের ইতিহাসে এটাই প্রথম রেকর্ড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৩ ১৬:৩৩:৪৮
বিশ্বকাপের ৯০ বছরের ইতিহাসে এটাই প্রথম রেকর্ড

জার্মানদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়। পরবর্তীতে বেলজিয়ামের বিপক্ষে মরক্কোর ২-০ ব্যবধানে জয়, পর্তুগিজদের বিপক্ষে কোরিয়ার ২-১ ব্যবধানে জয়, ফ্রান্সের বিপক্ষে তিউনিসিয়ার ১-০ ব্যবধানে জয়, ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনের বিপক্ষে জাপানের আরও একটি মহাকাব্য (২-১ ব্যবধানে জয়) এবং সর্বশেষ ক্যামেরুনের বিপক্ষে ব্রাজিলের ১-০ ব্যবধানে আত্মসমর্পণ।

সব মিলিয়ে এবারে বিশ্বকাপটি যেন অঘটনের বিশ্বকাপ। একের পর এক ছোট দল তুলনামূলকভাবে নিজেদের চাইতে অনেক শক্তিশালী দলগুলোকে অনায়াসেই হারিয়ে দিচ্ছে। বিগত কোনো বিশ্বকাপে অঘটনের সংখ্যা এত বেশি ছিল না। মূলত এবারের বিশ্বকাপে ছোট দল বড় দলের খেলায় তেমন কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। ফলে এখন এশিয়াবাসীরা বুক ফুলে আশা করতেই পারে। নক আউট পর্বে রয়েছে এশিয়ার তিন প্রতিনিধি জাপান,অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া।

প্রায় ১৬ বছর পর নক আউট পর্বে উঠেছে এশিয়ার কোনো দল। তাও আবার তিন দল একসাথে। ওশেনিয়ার অংশ হলেও ফুটবল এশিয়ান কাউন্সিলের অধীনেই খেলে অস্ট্রেলিয়া, ফলে ফুটবলে এশিয়ান দল হিসেবেই অস্ট্রেলিয়াকে দেখা হয়। সেক্ষেত্রে তিন তিনটি এশিয়ান দল বিশ্বকাপের নক আউট পর্বে উত্তীর্ণ হতে সক্ষম হয়েছে। বিশ্বকাপের ৯০ বছরের ইতিহাসে কখনো দুটি এশিয়ান দল একসাথে নক আউট পর্বে উত্তীর্ণ হতে পারেনি।

এই বিশ্বকাপে তো তিনটি দল তা করে দেখিয়েছে। এছাড়া এশিয়ান দলগুলোর খেলায়ও এবার দেখা গিয়েছে অন্যরকম এক ছন্দ। আর্জেন্টিনার বিপক্ষে সৌদি আরবের খেলায় দেখা গিয়েছিল আরব বাসীর রুক্ষ ফুটবল। যা সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই দেয়নি। পুরো বিশ্বকাপ জুড়ে জাপানের ফুটবলে দেখা যাচ্ছে আদর্শ কাউন্টার এটাক। বল অধিকাংশ সময়ে প্রতিপক্ষের দখলে থাকলেও সঠিক সময় বল দখলে নিয়ে সরাসরি কাউন্টার অ্যাটাক করে জাপানিজরা। এই কাউন্টার অ্যাটাকময়ী ফুটবল খেলেই দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে নাস্তানাবুদ করেছে এশিয়ান দলটি।

অস্ট্রেলিয়াও নিজেদের সমর্থ্যের চাইতে ভালো ফুটবল খেলেছে। রেংকিং এবং শক্তি সামর্থ্যে তাদের চেয়ে এগিয়ে থাকা দুই দল তিউনিশিয়া এবং ডেনমার্কে হারিয়েছে ক্যাঙ্গারুরা। সব মিলিয়ে ভিন্ন ধরনের ফুটবল খেলে বিশ্ববাসীকে ঠিকই চমকে দিতে পেরেছে এশিয়ান দলগুলো। এশিয়া বাসির আশা এখন নিশ্চয়ই আরো বড় হয়েছে। এত দারুণ ফুটবল খেলেও কেন নকআউট পর্ব পর্যন্তই রাখতে হবে নিজেদের পথচলা।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সম্ভব হলে সেমিফাইনাল কিংবা এর চেয়েও বড় স্বপ্ন হয়তো দেখতে শুরু করেছে জাপান কোরিয়া এবং অস্ট্রেলিয়ান সমর্থকেরা। ২০০২ বিশ্বকাপে সেমিফাইনাল খেলার অভিজ্ঞতাও রয়েছে কোরিয়ানদের। তাহলে এবার কেন নয়? আর যে ধরনের ফুটবল খেলছে জাপান তাতে তাদের নিয়ে আসা একটু বেশিই থাকবে। ফুটবলের মহারণে প্রতিদ্বন্দ্বিতা করুক এশিয়ানরা এমনটি রইলো প্রত্যাশা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...