| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘বিশ্বকাপে ব্রাজিলের হয়ে কী করতে পারি’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০২ ২০:২২:৩১
‘বিশ্বকাপে ব্রাজিলের হয়ে কী করতে পারি’

কাতার বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে শেষ ষোলোর টিকেট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। ওই দুই ম্যাচে খেলার সুযোগ পাননি আলভেস।

গ্রুপের শেষ ম্যাচে শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় ক্যামেরুনের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে বেঞ্চের খেলোয়াড়দের কয়েকজনকে সুযোগ দিতে পারেন কোচ তিতে। আলভেসের দলকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা আছে প্রবল।

সেটা হলে দুটি রেকর্ড গড়বেন বার্সেলোনার সাবেক এই ফুল-ব্যাক। সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলার রেকর্ডটি হয়ে যাবে তার। এই আসরেই দালমা সান্তোসের থেকে রেকর্ডটি নিজের করে নেন আরেক ডিফেন্ডার, ৩৮ বছর বয়সী চিয়াগো সিলভা।

ব্রাজিলের হয়ে আলভেসের অভিষেক ২০০৬ সালে। এই নিয়ে বিশ্ব মঞ্চে এসেছেন তিনি তৃতীয়বারের মতো। ক্যামেরুন ম্যাচের আগে বললেন, সুযোগটি পেয়ে গর্ব অনুভব করছেন তিনি।

“এখানে আসতে পেরে আমি খুব গর্বিত। আমি অনেক বছর ধরে দলের সঙ্গে আছি। তাই বিশ্বকাপে খেলেই চক্রটি গুটিয়ে নেওয়ার সুযোগ পেয়ে আমি খুব খুশি।”

“আমি ১৬ বছর ধরে দলের সঙ্গে আছি। এই সময়ে দলের জন্য আমার সেরাটা দিয়েছি। আমার বয়সের কারণে বা আমি আমার সেরা সময়ে নেই বলে মানুষের প্রশ্ন তোলা স্বাভাবিক। জানি, দলের জন্য আমি কী করতে পারি। এটাও জানি, আমার চেয়ে বর্তমানে ভালো ও ছন্দে থাকা অন্য খেলোয়াড়রা দলে আছে। তবে আমি জানি যে আমি দলের চাওয়ার পূরণ করতে পারি।”

কোচ তিতের মতে, দলের তরুণ খেলোয়াড়দের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আলভেস।

"আমরা অনেক ভালোবাসা, অনেক গর্ব, আবেগের সঙ্গে (দেশের) মানুষের প্রতিনিধিত্ব করি। দানি তার উদাহরণ। সে ফুটবলের চেয়ে অনেক বেশি, মাঠের একজন খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি কিছু।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...