| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

পর্তুগালের বদলা নেওয়ার নতুন মিশন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০২ ১৬:৫০:২৬
পর্তুগালের বদলা নেওয়ার নতুন মিশন

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া ‘এইচ’ গ্রুপের এ ম্যাচের আগেই নকআউট পর্ব নিশ্চিত পর্তুগালের। পরের রাউন্ডে দেশটির সঙ্গী হতে দক্ষিণ কোরিয়ার কেবল জিতলেই হবে না, মিলতে হবে ঘানা-উরুগুয়ে ম্যাচের সমীকরণও। জটিল হিসাবের এ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার জন্য অনুপ্রেরণা হতে পারে ২০০২ সালের দ্বৈরথ। ঘরের মাঠে ১-০ গোলের জয়ে পর্তুগালকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে নকআউট পর্বে নাম লেখায় এশিয়ান জায়ান্টরা। সে আসরে তাদের স্বপ্নযাত্রা শেষ হয় সেমিফাইনালে গিয়ে।

আজ ডাগআউটে থাকতে পারছেন না দক্ষিণ কোরিয়ার পর্তুগিজ কোচ পাওলো বেন্তো। ঘানা ম্যাচের শেষদিকে রেফারির সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে মার্চিং-অর্ডার পেয়েছেন লিসবনে জন্ম নেওয়া ৫৩ বছর বয়সী এ কোচ। এ কোচের ব্যবস্থাপত্র অনুযায়ী আজ দল সামলাবেন সহকারী সার্জিও কস্তা।

‘পাওলো বেন্তোর ডাগআউটে থাকতে না পারা আমাদের জন্য বড় ধাক্কা। কারণ তিনি ম্যানেজার হিসেবে দুর্দান্ত। তার অনুপস্থিতি আমাদের একত্রিত করবে বলেই বিশ্বাস করি।’ এ কোচ যোগ করেন, ‘অন্যান্য দিন যেভাবে খেলি, একই কৌশলে আমরা এ ম্যাচ খেলতে যাচ্ছি। আশা করছি, আমাদের কৌশল কাজে আসবে।’

নকআউট পর্বের টিকিট নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচে হয়তো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেবেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস; বিশেষ করে ক্রিশ্চিয়ানো রোনালদো ও ব্রুনো ফার্নান্দেজকে। তারকাদের বিশ্রামে রাখলেও আজ হয়তো কুড়ি বছর আগের বদলা নেওয়ার বিষয়টি মাথায় থাকবে পর্তুগিজদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...