| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপ জিতবে ব্রাজিল, গরুর অবিশ্বাস্য ভবিষ্যৎ বাণী

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৬ ১৩:১৯:২১
বিশ্বকাপ জিতবে ব্রাজিল, গরুর অবিশ্বাস্য ভবিষ্যৎ বাণী

বিশ্বকাপ এলে কে চ্যাম্পিয়ন হবে তা নিয়ে চলে নানা ভবিষ্যৎ বাণী। এক্ষেত্রে বিভিন্ন পশু-পাখিও অংশ নেয়। কুষ্টিয়াতে কাতার বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎ বাণী করলো একটি গরু।

জেলার আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাব মাঠে এই আয়োজনে অংশ নেন ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মান সমর্থকরা। তিন দলের পতাকা মোড়ানো ড্রামের ওপর রাখা হয় কাঁচা ঘাস। নিয়ে আসা হয় একটি গরু। শর্ত, গরুটি যে ড্রাম থেকে ঘাস খাবে সে দলই হবে বিজয়ী! গরুটি ঘাস খায় ব্রাজিলের ড্রাম থেকে। প্রিয় দল বিজয়ী হবে এই অনুমানে উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকরা।

তবে গরুর এই ভবিষ্যৎ বাণী মেনে নিতে পারছে না আর্জেন্টিনার সমর্থকরা। সব অনুমান সঠিক হয় না এমন দাবি করেন তারা। তারা জানান, আমরা হার দিয়ে শুরু করেছি মানে এই নয় যে, আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। ইনশাআল্লাহ আমরা কামব্যাক করবো।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যতিক্রমী এ আয়োজন দেখতে জড়ো হন অনেকে। ফুটবল বিশ্বকাপ এলে এমন নানা কর্মকাণ্ডের মাধ্যমে আনন্দ খুঁজে বেড়ান সমর্থকরা।

বিশেষ কথাঃ এই ধরনের ভবিষ্যৎ বিশ্বাস করা সম্পূর্ণ শিররোক। মুল কথা আটা একটা বিনোদন মাত্র।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...