| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাল ৪ টা নয়, মেক্সিকোর বিপক্ষে যে সময় মাঠে নামছে আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৬ ১২:০২:২৫
বিকাল ৪ টা নয়, মেক্সিকোর বিপক্ষে যে সময় মাঠে নামছে আর্জেন্টিনা

এবারের কাতার বিশ্বকাপে যেরকম আশা নিয়ে এসেছিলো আর্জেন্টিনা, প্রথম ম্যাচেই দেখেছে তার উল্টো পিঠ। খর্ব শক্তির সৌদি আরবের কাছে দুর্ভাগ্যবশত হেরেই গেছে আলবেসিলেস্তেরা। কঠিন হয়েছে পরবর্তী রাউন্ডে পৌঁছানোর সমীকরণও।

অপরদিকে মেক্সিকোও এবার আশানুরূপ শুরু পায়নি। পোল্যান্ডের সাথে কোনরকম ড্র করেছে উত্তর আমেরিকার দেশটি। তাদেরও আশা থাকবে আর্জেন্টিনার বিপক্ষে একটি ভালো ফল অর্জন করে বিশ্ব মঞ্চে নিজেদের সামর্থ্যের আরও এক প্রমাণ দিতে।

কাতার বিশ্বকাপে ৩৬ ম্যাচ অপরাজিত থেকে এসেছিলো আর্জেন্টিনা। যেখানে তাদের সর্বশেষ হারটি এসেছিলো তিন বছরেরও বেশি সময় পূর্বে ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে।

সেই ম্যাচের পর থেকে অপরাজিত ছিলো আর্জেন্টিনা। কিন্ত বিশ্বমঞ্চে এসে একেবারে শুরুর ম্যাচেই উড়ন্ত আর্জেন্টিনাকে মরুর বুকে নামিয়ে আনে সৌদি আরব।

সৌদি ম্যাচের হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য আলবেসিলেস্তেদের। মেক্সিকোর বিপক্ষে এই ম্যাচে হারলেই একরকম শেষ হয়ে যাবে শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা।

যে কারণে এই ম্যাচে জিততেই হবে আলবেসিলেস্তেদের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...