| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হুট করে বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আসলো নতুন সিদ্ধান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২১ ২২:২০:১৯
হুট করে বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আসলো নতুন সিদ্ধান্ত

আসন্ন সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শক্তিশালী ভারত। পূর্ব-পরিকল্পনা অনুযায়ী তিনটি ওয়ানডেই ঢাকায় হওয়ার কথা থাকলেও ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের ভেন্যু বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ ওয়ানডেটি চট্টগ্রামে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের সামনে এখন ভারত সিরিজ। আগামী ১ ডিসেম্বর তিন ওয়ানডে এবং দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশের আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। ৪,৭ এবং ১০ ডিসেম্বর মাঠে গড়াবে তিনটি ওয়ানডে। ১৪ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট এবং ২২ ডিসেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্ট। এই ম্যাচ দিয়েই গুরুত্বপূর্ণ এই সিরিজের পর্দা নামবে।

আগের সূচি অনুযায়ী কেবল প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও এখন তৃতীয় ওয়ানডেও নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রামে। ফলে প্রথম দুই ওয়ানডে খেলার পরই চট্টগ্রাম রওনা হবে দুই দল। প্রথম টেস্ট শেষে আবার দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার জন্য ফিরবে ঢাকায়।

সিরিজকে সামনে রেখে ইতোমধ্য দল ঘোষণা করে দিয়েছে ভারত। পূর্ণশক্তির দলই দিয়েছে তারা। বাংলাদেশ এখনও দল দেয়নি, তবে আর অল্প কিছুদিনের মধ্যেই দল ঘোষণা করে দেবে স্বাগতিকরা। বাংলাদেশ-ভারতের লড়াই সবসময়ই রোমাঞ্চকর এবং টানটান উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। আসন্ন সিরিজেও হয়ত দেখা যাবে সেরকম কিছুই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...