| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীকাল নিজেদের প্রথম ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২১ ১৬:৪২:৩৯
আগামীকাল নিজেদের প্রথম ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো আর্জেন্টিনা

তবে সবার মনে এখন একটাই প্রশ্ন সৌদি আরবের বিপক্ষে ম্যাচে খেলবেন তো মেসি। এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন কোচ স্কালোনি। তিনি জানালেন, মঙ্গলবার প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন মেসি।

দলের সেরা তারকাকে আড়ালে রাখা প্রসঙ্গে স্কালোনি সংবাদমাধ্যমকে বলেন, ‘মেসিকে কী পরিমাণ চাপ নিয়ে মাঠে নামতে হয় শুধু আমরা জানি। ও প্র্যাকটিস করলে খবর। না করলে খবর। জোরে দৌড়লে খবর। আস্তে দৌড়লে খবর। এরকম চাপ নিয়েও ভীষণ ঠান্ডা মাথায় সব কিছু ম্যানেজ করে। আমাদের দলে সবার প্রিয়। আদর্শ নেতা।’

স্কালোনি যোগ করেন বলছেন, ‘ভাববেন না, বিশ্বকাপ জেতার জন্য আমাদের দল শুধুই মেসি-নির্ভর। দলের প্রতিটি পজিশনে ফুটবলার তৈরি রয়েছে।’

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য সেরা একাদশ:

ই. মার্টিনেজ, মোলিনা, রোমেরো, ওটামেন্ডি, অ্যাকুনা, ডি পল, পেরেদেস, ম্যাক অ্যালিস্টার, মেসি, এল মার্টিনেজ, ডি মারিয়া

সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: মোহাম্মদ আল-ওয়াইস, নাওয়াফ আল-আকিদি, মোহাম্মদ আল-ইয়ামি

ডিফেন্ডার: ইয়াসির আল-শাহরানি, আলী আল-বুলাইহি, আবদুল্লাহ আল-আমরি, আবদুল্লাহ মাদু, হাসান তাম্বকতি, সুলতান আল-ঘানম, মোহাম্মদ আল-ব্রেক, সৌদ আবদুলহামিদ

মিডফিল্ডার: সালমান আল-ফারাজ, রিয়াদ শারাহিলি, আলী আল-হাসান, মোহাম্মদ কান্নো, আবদুল্লাহ আল-মালকি, সামি আল-নাজেই, আবদুল্লাহ ওতাইফ, নাসের আল-দাওসারী, আবদুল রহমান আল-আবউদ, সালেম আল-দাওসারী, হাতান বাহেবরি

ফরোয়ার্ড: ফাহাদ আল-মুওয়াল্লাদ, হাইথাম আসিরি, সালেহ আল-শেহরি, ফিরাস আল-বুরাইকান।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি

ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিওস

ফরোয়ার্ড: আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...