| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

তারকা পেসার ছড়াই ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২১ ১৬:৩৩:৫৩
তারকা পেসার ছড়াই ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাওয়া ইনজুরি নয়, সম্প্রতি অ্যাপেন্ডিক্স অপারেশনও করিয়েছেন আফ্রিদি। যার কারণে পুনর্বাসনে থাকতে হয়েছে পাকিস্তানের অন্যতম সেরা এই পেসারকে।

গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের দলে থাকা ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের এই দলে ডাক পাননি দুই অভিজ্ঞ ক্রিকেটার ফাওয়াদ আলম এবং হাসান আলী। মূলত অফ-ফর্মের কারণেই বাদ দেয়া হয়েছে তাদের।

এদিকে ১৮ সদস্যের এই দলে ডাক পেয়েছেন দুই স্পিনার আবরার আহমেদ এবং মোহাম্মদ আলী। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের কারণেই ডাক পেয়েছেন এই দুজন।

পাকিস্তানে ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে পহেলা ডিসেম্বর, ভেন্যু রাওয়ালপিন্ডি। দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৯ ডিসেম্বর, ভেন্যু মুলতান। তৃতীয় ম্যাচটি ১৭ ডিসেম্বর, করাচিতে। এই সফরের মাধ্যমে ১৭ বছর পর পাকিস্তানে টেস্ট খেলবে ইংল্যান্ড।

ইংল্যান্ড সিরিজে পাকিস্তানের টেস্ট স্কোয়াড- বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আজহার আলী, ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমাম উল হক, মোহাম্মদ আলী, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, নোমান আলী, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ, সউদ শাকিল, শান মাসুদ এবং জাহিদ মেহমুদ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...