| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতীয় ক্রিকেটার জগদীশানের বিশ্বরেকর্ডের ছড়াছড়ি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২১ ১৬:৩১:৪২
ভারতীয় ক্রিকেটার জগদীশানের বিশ্বরেকর্ডের ছড়াছড়ি

১. বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে একটানা ৫টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন জগদীশান। ভেঙে দেন সাঙ্গাকারাদের রেকর্ড।

২. প্রথম ক্রিকেটার হিসেবে বিজয় হাজারে ট্রফির একটি মরশুমে ৫টি শতরান করেন নারায়ন। ভেঙে দেন কোহলিদের রেকর্ড।

৩. লিস্ট-এ ক্রিকেটে সব থেকে বেশি রানের (২৭৭) ব্যক্তিগত ইনিংসের বিশ্বরেকর্ড গড়েন জগদীশান। ভেঙে দেন ব্রাউনের রেকর্ড।

৪. ভারতীয়দের মধ্যে ৫০ ওভারের ক্রিকেটে সব থেকে বেশি রানের ইনিংস গড়েন জগদীশান। ভাঙেন রোহিত শর্মার (২৬৪) নজির।

৫. বিজয় হাজারে ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রানের ইনিংস গড়েন নারায়ন। ভেঙে দেন পৃথ্বী শ-র (২২৭) রেকর্ড।

৬. সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে ৫০ ওভারের ক্রিকেটে যে কোনও উইকেটের জুটিতে সব থেকে বেশি ৪১৬ রানের পার্টনারশিপ গড়েন জগদীশান।

৭. ৫০ ওভারের ক্রিকেটে যুগ্মভাবে সব থেকে কম বলে (১১৪) ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন জগদীশান। তিনি ছুঁয়ে ফেলেন ট্রেভিড হেডের রেকর্ড।

৮. বিজয় হাজারে ট্রফিতে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড গড়েন নারায়ন।

৯. বিজয় হাজারে ট্রফির এক ইনিংস সব থেকে বেশি ১৫টি ছক্কা মারার রেকর্ড গড়েন জগদীশান। তিনি ভেঙে দেন যশস্বী জসওয়ালের ১২টি ছক্কার রেকর্ড।

১০. চার-ছক্কা মিলিয়ে লিস্ট-এ ক্রিকেটের এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ (২৫টি চার ও ১৫টি ছক্কা, সব মিলিয়ে ৪০টি) বাউন্ডারি মারার নজির গড়েন জগদীশান।

১১. লিস্ট-এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকে থামা ইনিংসে সব থেকে বেশি স্ট্রাইক-রেট (১৯৬.৪৫) জগদীশানের।

১২. ইতিমধ্যেই চলতি বিজয় হাজারে ট্রফিতে ৭৯৯ রান সংগ্রহ করেছেন জগদীশান। বিজয় হাজারে ট্রফির এক মরশুমে সব থেকে বেশি রানের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন নারায়ন। পৃথ্বী শ ২০২০-২১ মরশুমে ৮২৭ রান সংগ্রহ করেছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...