| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ খেলার কথা ভাবছেন না হেলস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২০ ২০:৫৪:০৪
বিশ্বকাপ খেলার কথা ভাবছেন না হেলস

গভীর রাতে পানশালায় মারামারি দিয়ে শৃঙ্খলা ভঙের শুরু। এরপর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেকে বিপাকে ফেলেন ড্রাগ পরীক্ষায় ধরা পড়ে। ফলে ইংল্যান্ড বিশ্বকাপ জিতলেও স্কোয়াডে থাকা হয়নি হেলসের। এরপর প্রায় সাড়ে ৩ বছর জাতীয় দলের আশেপাশে ছিলেন না তিনি।

জনি বেয়ারস্টোর ইনজুরিতে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ফিরে দুর্দান্ত পারফর্ম করছেন হেলস। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি হাফ সেঞ্চুরি করেছেন। যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয় দলের বাইরে থাকাকালীন বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়েছেন হেলস।

যেখানে বিগ ব্যাশের সঙ্গে পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো টুর্নামেন্ট মাতিয়েছেন তিনি। নিজেকে পুরোপুরি টি-টোয়েন্টি ক্রিকেটারে পরিণত করেছেন ডানহাতি এই ওপেনার। যে কারণে এমন পারফরম্যান্সের পরও ২০২৩ বিশ্বকাপে খেলার কথা ভাবছেন না তিনি।

এ প্রসঙ্গে হেলস বলেন, ‘আমি জানি না। কিন্তু আমি মনে করি সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং ইংল্যান্ড ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হয়ে টি-টোয়েন্টি খেলায় মনোযোগ দেবো। আমি ওয়ানডে নিয়ে খুব বেশি চিন্তা করিনি।’

তিনি আরও বলেন, ‘উপমহাদেশের উইকেটগুলো প্রায়শই স্পিনের আধিপত্য বিস্তার করে না এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি আপার পদ্ধতিগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছেন। আমি মনে করি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার হিসেবে এটা গুরুত্বপূর্ণ বিষয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...