| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সরাসরি এখন দল পেল না দুর্দান্ত ফর্মে থাকা লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২০ ১৪:২১:৪৬
সরাসরি এখন দল পেল না দুর্দান্ত ফর্মে থাকা লিটন

বিসিবির দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে শনিবার জানা গেছে বিপিএলের নবম আসরে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন।

সিলেট স্ট্রাইকার্স সবার আগে মাশরাফিকে দলে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। এর বাইরে সাকিব ফরচুন বরিশাল, তামিম খুলনা টাইগার্স, মুস্তাফিজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সোহান রংপুর রাইডার্স, আফিফ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও তাসকিন ঢাকা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

টুর্নামেন্টের গত আসরে মিনিস্টার ঢাকার হয়ে খেলেন মাশরাফি ও তামিম। তাসকিন ছিলেন সিলেট সানরাইজার্সে, সোহান খেলেন ফরচুন বরিশালের জার্সিতে। এবার তাদের ঠিকানা বদলে গেল। সাকিব, মুস্তাফিজ ও আফিফ তাদের আগের দলের সঙ্গেই চুক্তি করেছেন।

চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলা ১৯ ম্যাচে ১৪০.২০ স্ট্রাইক রেট ও ৩৮.৬৩ গড়ে ৫৪৪ রান করেন লিটন। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। তবুও সরাসরি দল পেলেন না।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের নবম আসর মাঠে গড়াবে ২০২৩ সালের ৫ জানুয়ারি। প্লেয়ার্স ড্রাফটের আগে একজন করে স্থানীয় খেলোয়াড়কে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ পেয়েছিল দলগুলো। বিদেশি খেলোয়াড় চুক্তিবদ্ধ করার ক্ষেত্রে কোন সীমা বেঁধে দেওয়া হয়নি।

বিপিএলের নবম আসরের প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। তবে আগামী বুধবার এটি করার ভাবনা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...