| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলে ফিরলেন রুট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২০ ১২:৩২:২৮
আইপিএলে ফিরলেন রুট

এর আগে ২০১৮ সালের আইপিএল নিলামে নিজের নাম জমা দিয়েছিলেন রুট। কিন্তু সেবার তাকে কেউই দলে ভেড়ায়নি। এর চার বছর পর, ২০২১ সালে আবারও আইপিএল খেলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

কিন্তু গত আইপিএলের মেগা নিলামেও দল পাননি ইংল্যান্ডের টেস্ট বিশেষজ্ঞ এই ব্যাটার। তবে এখনই হাল ছাড়ছেন না রুট। ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠেয় নিলামে আবারও নাম লেখাতে চান তিনি।

রুট বলেন, 'আমি আইপিএল নিলামে নাম দেয়ার পরিকল্পনা করছি। এটা বেশ গুরুত্বের সঙ্গেই দেখছি। আশা করি এই টুর্নামেন্টে নজর কেড়ে নিতে পারব। একটানা ভালো কিছু ম্যাচের মধ্যে দিয়ে যাওয়া অবশ্যই দারুণ কিছু।'

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩২টি টি-টোয়েন্টি খেলেছেন রুট। পাঁচটি হাফ সেঞ্চুরি ও ১২৬.৩০ স্ট্রাইক রেটে করেছেন ৮৯৩ রান। জাতীয় দলের হয়ে শেষবার টি-টোয়েন্টি খেলেন ২০১৯ সালে মে মাসে। যদিও টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়তে একেবারেই নারাজ তিনি।

রুট আরও বলেন, 'আমার আসলে এখনই অবসর, মন্থর গতিতে খেলা চালান বা কোনো ফরম্যাট বাদ দিয়ে খেলার ইচ্ছে নেই। এসব ব্যাপারে আমি খুব স্বাধীনতা চেয়ে থাকি। টি-টোয়েন্টিতে আমি সবসময় বিশ্রাম পেয়েছি, এ কারণে এই ফরম্যাটে আমি চাইলেও অনেক বেশি খেলতে পারিনি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...