| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির পেটে নিউজিল্যান্ড- ভারতের প্রথম টি-২০

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৮ ১৫:০৯:০৫
বৃষ্টির পেটে নিউজিল্যান্ড- ভারতের প্রথম টি-২০

ম্যাচের দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল ওয়েলিংটনে। খেলা শুরুর একটু আগে বৃষ্টি থামলেও টসের ঠিক আগমুহূর্তে পুনরায় প্রবল বর্ষণ হয়। এরপর নির্ধারিত সময় অপেক্ষা করেও লাভ হয়নি তাতে।

শেষপর্যন্ত ম্যাচটি পরিত্যক্তই হয়। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২০ এবং ২২ নভেম্বর। ভেন্যু যথাক্রমে মাউন্ট মঙ্গানুই এবং নেপিয়ার।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে দল দুটি। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে ২৫, ২৭ এবং ৩০ নভেম্বর। ভেন্যু যথাক্রমে অকল্যান্ড, হ্যামিল্টন এবং ক্রাইস্টচার্চ।

ভারত এবং নিউজিল্যান্ড- দুই দলই সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। সেমিফাইনালে ভারত হারে ইংল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ড হারে পাকিস্তানের বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেই নিউজিল্যান্ডে সিরিজ খেলতে আসে ভারতীয় দল। যদিও রোহিত শর্মা, বিরাট কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের ছাড়াই নিউজিল্যান্ডে আসে তারা। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...