| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ইনজুরির কারনে বাদ পড়লেন আরও দুজন, দেখে নিন আর্জেন্টিনার পরিবর্তিত স্কোয়াড

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৮ ১২:১০:৪৫
ইনজুরির কারনে বাদ পড়লেন আরও দুজন, দেখে নিন আর্জেন্টিনার পরিবর্তিত স্কোয়াড

কাতারে গতকাল বৃহস্পতিবার প্রথম দিনের অনুশীলনে নেমেই পেশিতে চোট পান নিকোলাস গঞ্জালেস। এ ছাড়া পুরোনো হাঁটুর চোট নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে আরেক ফরোয়ার্ড জোয়াকিন কোরেয়ার। আর্জেন্টিনা ফুটবল সংস্থা এই দুই ফুটবলারের বিশ্বকাপ শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

পাশাপাশি জানানো হয়েছে, নিকোলাস গঞ্জালেসের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অ্যাঞ্জেল কোরেয়াকে। আরেক ফরোয়ার্ড জোয়াকিন কোরেয়ার বদলে রিজার্ভ থেকে দলে নেওয়া হয়েছে থিয়াগো আলমাদাকে।

একটা শিরোপার জন্য ৩৬ বছর অপেক্ষা করছে ম্যারাডোনার উত্তরসূরিরা। কাকতালীয়ভাবে বিশ্বকাপের আগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত আছে দলটি। আরও একটি বিষয় হলো, এটাই আর্জেন্টাইন ফুটবল জাদুকর মেসির শেষ বিশ্বকাপ। এসব কারণে কাতারে মরণকামড় দেবেন মেসিরা, সেটা বলা বাহুল্য।

কাতারে পৌঁছার আগে আবুধাবিতে দারুণ প্রস্তুতি সেরেছে আর্জেন্টিনা দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে ৫-০ গোলের বড় ব্যবধানে।

আর্জেন্টিনার পরিবর্তিত স্কোয়াড

গোলরক্ষক : এমিলিয়ানো ডিবু মার্টিনেজ, জেরোনিও রুলি ও ফ্রাঙ্ক আরমানি।

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্ক অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো ও জুয়ান ফয়েথ।

মিডফিল্ডার : রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পেরেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা ও এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড : অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, অ্যাঞ্জেল কোরেয়া, পাওলো দিবালা ও লিওনেল মেসি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...