| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিপিএলে যে দলে খেলছেন আফিফ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৭ ২০:১১:০৩
বিপিএলে যে দলে খেলছেন আফিফ

বিপিএলের গত মৌসুমে চট্টগ্রামের হয়ে ব্যাট হাতে ১২ ম্যাচে ১৯.৩৩ গড়ে ও ১১৬.৫৮ স্ট্রাইক রেটে ২৩২ রান করেছিলেন আফিফ। তবে পুরো টুর্নামেন্টে কোন হাফ সেঞ্চুরির দেখা পাননি তরুণ এই ব্যাটার। ড্রাফটের আগে এক দেশি ক্রিকেটারের সরাসরি চুক্তি করার সুযোগ থাকায় আফিফকে দলে নিয়েছে চট্টলার দলটি।

এর আগে দেশি ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজাকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। দলটির অধিনায়ক হিসেবেও দেখা যাবে বাংলাদেশের সাবেক কাপ্তানকে। এ ছাড়া ফরচুন বরিশালে সাকিব আল হাসান, খুলনা টাইগার্সে খেলবেন তামিম ইকবাল।

দেশি ক্রিকেটার দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সও। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার হয়ে খেলবেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান আর রংপুরের জার্সিতে দেখা যাবে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।

কদিন আগে মালিকানা বদল হওয়ায় ঢাকা এখন পর্যন্ত কাউকে দলে ভেড়ায়নি। বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাজির স্বত্ব পেলেও গ্যারান্টি মানি দিতে পারেনি প্রগতি গ্রুপ। যে কারণে নতুন মালিকানা দেয়া হয়েছে রুপা ফ্যাব্রিক্স লিমিটেডকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...