| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

"মেসি-রোনালদোর হাতে ট্রফি দেখতে চাই"

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৭ ১৯:১৭:২৬
"মেসি-রোনালদোর হাতে ট্রফি দেখতে চাই"

জাতীয় দলের জার্সি গায়ে মেসির নামের পাশে আছে একটি কোপার শিরোপা। তেমনি রোনালদোও জিতেছেন একটি ইউরো। বয়স বিবেচনায় কাতার বিশ্বকাপ ফুটবল দুজনের শেষ আসর। এই টুর্নামেন্টে এ দুজনের একজনের হাতে বিশ্বকাপ ট্রফি দেখলে খুব খুশি হবেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ওয়েন রুনি।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন রুনি। মেসি ও রোনালদো প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিশ্চিত প্রত্যাশার চাপ সামলাতে অভ্যস্ত মেসি। ফুটবলে নিজের অবস্থান সমুন্নত রাখার ভাবনা নিশ্চিত মেসির মধ্যে কাজ করে। মেসি বা রোনালদোকে বিশ্বকাপ জিততে দেখতে পছন্দ করব। এটি তাদের অবিশ্বাস্য ক্যারিয়ারের যথাযথ সমাপ্তি হবে।’

নিজ দেশ ইংল্যান্ডকে জড়িয়ে রুনি আরও বলেন, ‘ইংল্যান্ড না পারলে আমি চাই দুজনের একজন ট্রফি জিতুক।’ মেসিকে নিয়ে রুনি বলেন, ‘আমি নিশ্চিত, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে মেসি তার সেরাটা দিয়ে এবার চেষ্টা করবে।’

কাতার বিশ্বকাপে কোন চারটি দল সেমিফাইনাল খেলবে, এমন প্রশ্নের জবাবে রুনি বলেন, ‘আমার মতে, সেমিফাইনাল খেলবে বেলজিয়াম, জার্মানি, আর্জেন্টিনা ও ইংল্যান্ড।’

বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিশ্বকাপ জয়ের দৌড়ে রাখছেন না রুনি। তিনি বলেন, ‘সর্বশেষ বিশ্বকাপ জিতেছে, এমন অনেক খেলোয়াড় ফ্রান্সের দলে আছে। তারা মিস করবে এনগোলো ও পল পগবাকে। দলে কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজামা ও রাফায়েল ভারানের মতো দুর্দান্ত ফুটবলার আছে। যারা প্রতিপক্ষের জন্য বড় মাথা-ব্যথার কারণ।’

ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা খুব বেশি দেখছেন না রুনি। তার মতে মাঠের পারফরম্যান্সে বিশ্বকাপ শুরুর পর, শিরোপা জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে ব্রাজিল।

রুনি বলেন, ‘আমার মনে হয়, দলে দারুণ সব ফুটবলার পেয়েছেন ব্রাজিল কোচ তিতে। দলটি বেশ ভারসাম্যপূর্ণ। এখন দেখা বিষয়, দলকে কীভাবে সাজান তিতে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...