| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভারতের বিপক্ষে বাংলাদেশের ১৭ সদস্যের দল ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৭ ১১:২৭:১৯
ভারতের বিপক্ষে বাংলাদেশের ১৭ সদস্যের দল ঘোষণা

আর বিশ্বকাপ শেষ হতে না হতেই বাংলাদেশ সফরে আসছে ভারতের জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলতে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশে আসছে ভারত জাতীয় দল। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হতে যাওয়া এই দ্বিপাক্ষিক লড়াইয়ের প্রতিটি ওয়ানডেই দিবারাত্রির।

১ ডিসেম্বর বাংলাদেশে পা রেখে ২ ও ৩ ডিসেম্বর মিরপুরে অনুশীলন করবেন রোহিত-কোহলিরা। ৪ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ৭ ও ১০ ডিসেম্বর।

'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২টায়, শেষ হবে রাত সাড়ে ৮টায়। ম্যাচের বড় একটি অংশ অনুষ্ঠিত হবে ফ্লাডলাইটের আলোয়।

টেস্ট সিরিজে দিনের খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে, ১১ ডিসেম্বর। ১২ ও ১৩ ডিসেম্বর অনুশীলনের পর ১৪ ডিসেম্বর শুরু হবে সাগরিকা টেস্ট। ১৯ ডিসেম্বর আবারও ঢাকায় ফিরে ২০ ও ২১ ডিসেম্বর অনুশীলনের পর ২২ ডিসেম্বর ঢাকা টেস্টে মাঠে নামবে ভারত ও বাংলাদেশ। দ্বিপাক্ষিক লড়াই শেষে ২৭ ডিসেম্বর দেশ ছেড়ে যাবেন কোহলিরা।

একনজরে ভারতের বাংলাদেশ সফরের দল

ওয়ানডে : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, রিশভ পান্ট (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ দয়াল।

টেস্ট : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রিশভ পান্ট (উইকেটরক্ষক), শ্রীকর ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কূলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...