| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

গ্রুপ পর্বে আর্জেন্টিনার সবচেয়ে বড় বাধা হতে পারে যে দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৬ ২০:০৩:৩৫
গ্রুপ পর্বে আর্জেন্টিনার সবচেয়ে বড় বাধা হতে পারে যে দল

বিশ্বকাপ শুরু হওয়ার আগেই নিজেদের প্রিয় দলের বিশ্বকাপে সম্ভাবনা কতটুকু তা নিয়ে বিশ্লেষণ শুরু করে দিয়েছে সমর্থকরা। বাংলাদেশের প্রসঙ্গে বলা হলে বলতে হবে ফুটবল বিশ্বকাপ এলেই দুই ভাগে বিভক্ত হয়ে যায় সারা দেশ। এক ভাগ ব্রাজিল এবং আরেক ভাগ আর্জেন্টিনা। এই দুই দলের, একদল বিশ্বকাপ নিলেই যেন আনন্দে ভাসবে সারা দেশ।

এবারের বিশ্বকাপে বেশ ভালো সম্ভাবনাই রয়েছে আর্জেন্টিনার। বিগত কয়েক বছরের মধ্যে এবারই সেরা প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে এসেছে মেসি বাহিনী। কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মতো দলকে হারানোর সুখ স্মৃতি নিয়েই বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টাইনরা।

তবে প্রথম থেকেই শিরোপার দিকে চোখ না দিয়ে ম্যাচ বাই ম্যাচ আগানোটাই হবে বুদ্ধিমানের কাজ। সে ক্ষেত্রে আর্জেন্টিনার প্রাথমিক লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা ১৬ তে উত্তীর্ণ হওয়া। আর্জেন্টিনার অবস্থান গ্রুপ সিতে। গ্রুপ সিতে আর্জেন্টিনার ৩ প্রতিপক্ষ সৌদি আরব,পোল্যান্ড এবং মেক্সিকো। তিন দলের মধ্যে মেক্সিকোই সবচেয়ে বেশি ভোগাবে আর্জেন্টিনাকে। যদিও নিজেদের সোনালী সময় বেশ পেছনে ফেলে এসেছে মেক্সিকানরা।

তবুও সাম্প্রতিক সময় মেক্সিকোর পারফরমেন্স ভয় জাগানিয়া। গ্রুপ পর্বে আর্জেন্টিনার পর সুপার ষোলোতে যাওয়ার অন্যতম দাবিদার মেক্সিকোই। মেক্সিকোর কাছে দুর্ভাগ্যবশত হেরে গেলে সুপার ১৬ তে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনার। নিশ্চয়ই সুপার ১৬ তে ফ্রান্স,জার্মানি কিংবা ব্রাজিলের মতো কোনো দলের মুখোমুখি হতে চায় না কেউই। আর্জেন্টিনাও নিঃসন্দেহে চাইবে না।

বিশ্বকাপ অভিযান লম্বা করার জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোন বিকল্পই নেই আর্জেন্টাইনদের হাতে। তাই মেক্সিকোর ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে মেসি বাহিনীর। মূলত দ্রুতগতির ফুটবল খেলতে পছন্দ করে মেক্সিকো। বড় ম্যাচেও পাল্টা আক্রমণই মেক্সিকোর মূল শক্তি।

সেক্ষেত্রে আর্জেন্টিনার ডিফেন্ডারদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। পরবর্তীতে ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ১ ডিসেম্বর পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে আর্জেন্টাইনরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...