| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চমক দিয়ে আইপিএল ২০২৩ এর জন্য শক্তিশালী দল ঘোষণা করলো কেকেআর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৬ ১৭:০২:৪৭
চমক দিয়ে আইপিএল ২০২৩ এর জন্য শক্তিশালী দল ঘোষণা করলো কেকেআর

১৫ জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন দলটি। ১১ জনকে ধরে রাখার পাশাপাশি ৩ জনকে নিয়েছে ট্রেডিংয়ের মাধ্যমে।

দুই বারের শিরোপা জয়ী দল কোলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে অ্যারন ফিঞ্চ, আজিঙ্কা রাহানে, মোহাম্মদ নবিদের মত ক্রিকেটারদের।

অ্যালেক্স হেলস, প্যাট কামিন্স, স্যাম বিলিংসদের অবশ্য ছাড়তে হয়েছে তারা আইপিএল থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে বলে।

কোলকাতা নাইট রাইডার্সের ঘরের ক্রিকেটার হয়ে যাওয়া আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের ধরে রেখেছে কোলকাতা।

ট্রেডিংয়ের মাধ্যমে গুজরাট টাইটান্স থেকে রহমানউল্লাহ গুরবাজ ও লকি ফার্গুসনকে দলে নিয়েছে কোলকাতা। দিল্লি ক্যাপিটালস থেকে শারদুল ঠাকুরকেও দলে ভিড়িয়েছে তারা।

ট্রেডিং ও রিটেনশন শেষে কোলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড-

আন্দ্রে রাসেল, অনুকুল রয়, হারশিত রানা, লকি ফার্গুসন, নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, রিংকু সিং, শারদুল ঠাকুর, শ্রেয়াস আইয়ার, সুনীল নারাইন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার।

রিলিজড ক্রিকেটার- অ্যারন ফিঞ্চ, অভিজিত তোমার, আজিঙ্কা রাহানে, অ্যালেক্স হেলস, অশোক শর্মা, বাবা ইন্দ্রজিত, চামিকা করুনারত্নে, মোহাম্মদ নবি, প্যাট কামিন্স, প্রথম সিং, রমেশ কুমার, রাশিখ দার, স্যাম বিলিংস, শেলডন জ্যাকসন, শিবাম মাভি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...