| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আজ যে সময় মাঠে নামছে আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৬ ১২:৩৮:৫৬
আজ যে সময় মাঠে নামছে আর্জেন্টিনা

তিনিই প্রথম আর্জেন্টাইন খেলোয়াড় যিনি পঞ্চম বিশ্বকাপে খেলবেন, যা এই মর্যাদাপূর্ণ মঞ্চে তার শেষ মৌসুমও। মেসি কি তার শেষ বিশ্বকাপে কিছু করে দেখাতে পারবেন? আমিরাতের মুখোমুখি হওয়ার আগে এই ফুটবল জাদুকর জানালেন, ‘আমরা লড়াই করব (শিরোপা জিততে)। কিন্তু ফেভারিট উপাধির ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি না যে ফেভারিট হওয়ায় এমনিতেই বিশ্বকাপ জিতে যাব। আমাদের বাস্তববাদী হতে হবে আর ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে হবে। ’

২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। মধ্যপ্রাচ্যের আরেক দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি নিচ্ছেন মেসি। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিক দলের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। সমস্ত টিকিট বিক্রির ২৪ ঘন্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।

এ ধরনের ম্যাচে খেলোয়াড়দের ইনজুরির শঙ্কাও থাকে। এ জন্য আরব আমিরাতের কোচ রোদোলফো আরুবারেনা সতর্ক করে দিয়েছেন খেলোয়াড়দের। রোদোলফোর জন্ম আর্জেন্টিনাতেই। এ জন্য মেসিদের জন্য তাঁর আবেগও বেশি, ‘আমি ফুটবলারদের বলে দিয়েছি ম্যাচে যেন মেসিকে কড়া ট্যাকল করা না হয়। সবচেয়ে ভালো হয়, ওকে যদি ছোঁয়াই না হয়। বলতে পারেন, এটা আমার জন্মভূমির প্রতি দুর্বলতা। মেসি ওর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছে। আমি চাই না প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ও ইনজুরিতে পড়ুক। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...