| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আইপিএল থেকে বিদায় নিলেন কাইরন পোলার্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৫ ১৫:৫৪:৫৪
আইপিএল থেকে বিদায় নিলেন কাইরন পোলার্ড

আগামী ২০২৩ আইপিএলের জন্য খেলোয়াড় ধরে রাখার সময় আজই শেষ। শেষ সময়ে এসে হঠাৎ পোলার্ড জানিয়ে দিলেন, তিনি আর মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন না। আইপিএল ক্যারিয়ারেরই ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।

মঙ্গলবার সকালে এক বিবৃতিতে পোলার্ড বলেন, ‘আমি আরও কয়েক বছর খেলব, এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে বুঝতে পারছি, অবিশ্বাস্য এই ফ্র্যাঞ্চাইজির পরিবর্তন দরকার। যেহেতু আমি আর মুম্বাইয়ের হয়ে খেলব না, সুতরাং মুম্বাইয়ের বিপক্ষেও নিজেকে খেলতে দেখতে চাই না। একজন মুম্বাই ইন্ডিয়ান্সের সদস্য, সবসময়ই মুম্বাই ইন্ডিয়ান্সের।’

মুম্বাই ফ্র্যাঞ্চাইজি অবশ্য একেবারে বিদায় করে দিচ্ছে না পোলার্ডকে। তারা জানিয়েছে, আইপিএলে দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন এই ক্যারিবিয়ান। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে মুম্বাই এমিরেটসের খেলোয়াড় হিসেবেই থাকবেন।

গত মৌসুমে পোলার্ডকে ৬ কোটি রুপিতে ধরে রেখেছিল মুম্বাই। কিন্তু মৌসুমটা তার একদমই ভালো কাটেনি। ১১ ম্যাচে মাত্র ১৪৪ রান করতে পারেন হার্ডহিটিং এই অলরাউন্ডার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...