| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২০২৩ বিশ্বকাপে ফেভারিট দলের নাম ঘোষণা করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৫ ১২:১৬:২৮
২০২৩ বিশ্বকাপে ফেভারিট দলের নাম ঘোষণা করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতে প্রথমবারের মতো এই ফরম্যাটে বিশ্বসেরার মুকুট পড়েছিল ইংল্যান্ড। এই একটা শিরোপা যেন ইংলিশদের আরও জয়ের নেশা আরও বাড়িয়ে দিয়েছে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুবিধা করতে না পারলেও এবছর ঠিকই শিরোপা ঘরে তুলেছে ইংলিশরা।

আগামী বছর ভারতের মাটিতে যে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও অন্যতম ফেভারিট হিসেবে খেলবে ইংল্যান্ড। উপমহাদেশের মাটিতে বরাবরই বাড়তি সুবিধা পায় স্পিনাররা। তবে এখানেও পিছিয়ে নেই ইংলিশরা। তাদের দলে আছে বেশ কয়েকজন কার্যকরী স্পিনার।

আদিল রশিদ বর্তমানে সময়ের অন্যতম সেরা একজন লেগ স্পিনার। তাছাড়া লিয়াম লিভিংস্টোনের লেগ স্পিনও দলকে বিকল্প ভাবার সুযোগ দেবে। তাছাড়া ভারতের মাটিতে বাড়তি সুবিধা পেতে পারেন মঈন আলি। আর ব্যাটিংয়ে জস বাটলার, লিভিংস্টোনসহ বেশ কয়েকজন ইংলিশ ব্যাটার স্পিন ভালো খেলেন। সবমিলিয়ে ভারত বিশ্বকাপে তাদের বড় সম্ভাবনা দেখছেন ভন।

তিনি বলেন, 'এর পরের বড় লক্ষ্য হল, আগামী বছর ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ। তাদের (ইংল্যান্ডের) কাছে ভালো স্পিন বিকল্প রয়েছে এবং সেই টুর্নামেন্টেও তাদেরকে ফেভারিট হিসেবে রাখতে হবে। ঘরের মাঠে খেলা হওয়ার কারণে টুর্নামেন্টের শুরুতে ভারতকে আপনি ফেভারিট হিসেবে ধরবেন।'

ইংল্যান্ড দলের সাম্প্রতিক ফর্ম কিংবা তাদের শক্তিমত্তা সবদিক বিবেচনায় যেকোনো কন্ডিশনে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে ইংলিশরা। ভন বলেন, 'তবে এটি সম্পূর্ণ বাজে কথা। কোনো প্রশ্ন ছাড়াই যেকোনো দলকে পরাজিত করার সামর্থ্য আছে ইংল্যান্ডের এবং আগামী কয়েক বছরের জন্য এটিই হতে চলেছে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...