| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৩ ২২:২৯:৪৭
অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন ইংল্যান্ড

এই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড গড়লো ইংল্যান্ড। একই সঙ্গে দুটি বিশ্বকাপের মালিক তারা এখন। যে নজির এর আগে আরও কেউ গড়তে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বিতীয়বার জয় করে নিলো ইংলিশরা।

ইংল্যান্ডই একমাত্র দল যারা একসঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিজেদের দখলে রেখেছে। ২০১৯ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলো তারা। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। তার আগে পর্যন্ত ৫০ ওভারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন থাকবে ইংলিশরা।

এর মধ্যেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তারা। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত ২০ ওভারের ক্রিকেটের চ্যাম্পিয়ন থাকবেন তারা। অর্থাৎ, একই সঙ্গে দু’টি ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই নজির আর কারও নেই।

এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপও জিতেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। কিন্তু মাঝে ২০০৯ ও ২০১০ সালে যথাক্রমে পাকিস্তান ও ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তাই ধোনিদের এই রেকর্ড গড়া হয়নি। আবার ২০১১ সালের একদিনের বিশ্বকাপের পরে ২০১২ বা ২০১৪ সালেও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি ভারত।

ঠিক একইভাবে ২০১৫ সালে একদিনের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। কিন্তু তার আগে ২০১৪ বা পরে ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয় তারা। গত বছর (২০২১ সালে) টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন অ্যারোন ফিঞ্চরা। কিন্তু তার আগের বছরই একদিনের বিশ্বকাপের ট্রফি হাত বদল হয়েছে। তাই অস্ট্রেলিয়ারও এই কীর্তি ছোঁয়া হয়নি। একমাত্র ইংল্যান্ডই সেটা করতে পেরেছে এবার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...