| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বোলিং তাণ্ডবে শেষ হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৩ ১৪:২৫:২১
বোলিং তাণ্ডবে শেষ হল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল

আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৪২ রান করে পাকিস্তান। জবাবে কোনো রকমে একশো রান তোলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ১১৪ রানে গুটিয়ে গেছে টাইগার যুবাদের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের হয় হাফ সেঞ্চুরি করেছেন তিন ব্যাটার। এই তালিকায় আছেন মোহাম্মদ তৈয়্যব আরিফ, শাহওয়াইজ ইরফান ও আরাফাত মিনহাস। দলীয় সর্বোচ্চ ৬৬ রান এসেছে তৈয়্যবের ব্যাট থেকে।

হাফ-সেঞ্চুরি করা বাকি দুই ব্যাটার ছিলেন আক্রমণাত্মক। ৩ চার ও ৪ ছক্কায় ৩৯ বলে ৫১ রান করেন শাহওয়াইজ। আরাফাতের ব্যাট থেকে এসেছে ৮ চার ও ১ ছক্কায় ৪১ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেনে ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।

লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন কিপার-ব্যাটার আশিকুর রহমান শিবলি। তার ৩৬ বলে ইনিংসে ছিল ৮টি চার। তাছাড়া শাহরিয়ার সাকিব করেছন ১৬ রান ও ইমনের ব্যাট থেকে এসেছে ১৩* রান। এই তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেনি।

পাকিস্তানের হয়ে হাতে ৭ ওভারে ২০ রানে ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ জিশান। তিনি ৩ ওভার মেইডেন নিয়েছেন। আলি আসফান্দ ও আলি রাজার শিকার করেছেন ২টি করে উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...