| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টি-২০ বিশ্বকাপের ফাইনালে দু'দলের শক্তিশালী একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৩ ১২:১২:২৪
টি-২০  বিশ্বকাপের ফাইনালে দু'দলের শক্তিশালী একাদশ

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতীয় বোলারদের তুলোধুনা করেছেন দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলস। এতে চিন্তিত পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। ইংলিশদের অল্প রানে বেঁধে রাখতে শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহের বিকল্প দেখছেন না বাবর আজম।

তিন পেসারের সঙ্গে স্পিন অলরাউন্ডার হিসেবে থাকছেন শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ। এদের সঙ্গে যোগ দিতে পারেন পেস অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। ব্যাটিংয়ে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের পর দায়িত্ব কাঁধে নেবেন মোহাম্মদ হারিস, শান মাসুদ ও ইফতেখার আহমেদ।

অন্যদিকে অধিনায়ক জস বাটলারের সঙ্গে অ্যালেক্স হেলস প্রস্তুত হচ্ছেন পাকিস্তানের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিতে। পুরো টুর্নামেন্টে ব্যর্থ বেন স্টোকসও থাকতে পারে একাদশে। আর বোলিংয়ে স্যাম কুরানের সঙ্গে ক্রিস জর্ডান ও আদিল রাশিদের ওপর আস্থা রাখতে পারেন ইংলিশ টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ :মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও নাসিম শাহ।

ইল্যান্ডের সম্ভাব্য একাদশঅ্যালেক্স হেলস, জস বাটলার (অধিনায়ক এবং উইকেটকিপার), বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ফিল সল্ট, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ ও ক্রিস জর্ডান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...