| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

বিশ্বকাপে সাকিবের পছন্দ আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনার মধ্যেই থাকবে বিশ্বকাপ-সাকিব

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১২ ১৫:০৯:৩৬
বিশ্বকাপে সাকিবের পছন্দ আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনার মধ্যেই থাকবে বিশ্বকাপ-সাকিব

তবে মূলত বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকই অধিকাংশ। বাসার ছাদে প্রিয় দলের পতাকা উড়িয়ে দলের প্রতি নিজেদের সমর্থন জানান দেওয়া শুরু করেছে দেশবাসী। কিছুদিন আগে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয়েছিল তিনি ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোন দল সাপোর্ট করেন? আগে থেকেই জানা সাকিবের উত্তর ছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির বেশ বড় রকমের ভক্ত সাকিব আল হাসান।

সাকিবকে পরবর্তী প্রশ্ন করা হয়েছিল, কোন দল এবারে বিশ্বকাপ জিতবে? উত্তরের সাকিব বলেছিল, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। অর্থাৎ নিজের ভক্ত সমর্থকদের খুশি রাখার জন্যই যেন মন্তব্যটি করেন সাকিব। তবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মধ্যে শিরোপা থাকলেই বোধ হয় সবচেয়ে খুশি হবে বাঙালি জাতি। তাইতো বিশ্ব সেরা অলরাউন্ডার ব্রাজিল কিংবা আর্জেন্টিনার মধ্যেই শিরোপা দেখতে চান। বিশ্বকাপের আগে বেশ দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টাইনরা। কোপা আমেরিকা জিতে নিজের শিরোপা খরাও গুছিয়ে ফেলেছিলেন মেসি বাহিনী।

এখন শুধু বিশ্বকাপটাই জেতা বাকি রয়েছে। অনেকেই এবারের আসরে অন্যতম ফেভারিট মনে করছেন আর্জেন্টিনাকে। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। পরবর্তী ম্যাচ ২৭ নভেম্বর মেক্সিকোর বিপক্ষে। ডিসেম্বরের এক তারিখ পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে মেসি বাহিনী। এবারের আসরে গ্রুপ সি তে রয়েছে আর্জেন্টাইনরা।

বরাবরের মতোই ফেভারেট হিসেবেই বিশ্বকাপ শুরু করবে ব্রাজিলিয়ানরা। তবে সাম্প্রতিক সময়ে বড় আসরে কিছুটা ব্যর্থতার সাক্ষী হতে হয়েছে ব্রাজিলিয়ানদের। তবে ফুটবলের সবচেয়ে ঐতিহ্যবাহী এবং সফল দলটি নিশ্চয়ই ২০২২ বিশ্বকাপে দারুন কিছুই করতে চাইবে। গ্রুপ জি তে অবস্থানরত ব্রাজিল ২৫ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। নভেম্বর ২৮, ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

৩ ডিসেম্বর ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে ব্রাজিলের গ্রুপ পর্ব। দুই দলের জন্য গ্রুপ পর্ব তেমন কঠিন হওয়ার কথা নয়। মূলত সেরা ১৬ থেকেই পরীক্ষা শুরু হবে ব্রাজিল-আর্জেন্টিনার। ব্রাজিল-আর্জেন্টিনার যে কোন এক দল এই পরীক্ষায় পাস করুক এবং ঘরে নিয়ে আসুক বিশ্বকাপ ট্রফিটি এটাই রইল প্রত্যাশা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...