| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দারুন সুখবরঃ সাকিব-সোহানদের কোচ হলেন তাতেন্দা তাইবু

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১১ ১৭:৫৬:৪৫
দারুন সুখবরঃ সাকিব-সোহানদের কোচ হলেন তাতেন্দা তাইবু

তাইবু প্রায় ১১ বছর জিম্বাবুয়ে দলের প্রতিনিধিত্ব করেছেন। দেশের হয়ে ২৮ টেস্ট, ১৫০ ওয়ানডে আর ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।

এক বিবৃতিতে তাইবুকে কোচ করার ঘোষণা দিয়ে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজি বলেছে, ‘এক যুগ জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করা এক কিংবদন্তি এখন টাইগার। আবুধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসরে বাংলা টাইগার্সের সহকারী কোচ হিসেবে তাতেন্দা তাইবুর নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।’

বাংলা টাইগার্সের প্রধান কোচ হিসেবে এবার থাকছেন স্টুয়ার্ট ল। ব্যাটিং কোচ পল নিক্সন এবং বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শন টেইট।

সাকিব আল হাসান বাংলা টাইগার্সের আইকন ক্রিকেটার ও অধিনায়ক। তার সঙ্গে আরও থাকছেন বাংলাদেশের নুরুল হাসান সোহান আর মৃত্যুঞ্জয় চৌধুরী।

এছাড়া বিদেশিদের মধ্যে রয়েছে মোহাম্মদ আমির, কলিন মুনরো, এভিন লুইস, ড্যান ক্রিশ্চিয়ান, মাহিশ পাথিরানার মতো পরিচিত মুখ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...