| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

`ভারত ইতিহাসের সবচেয়ে কম পারফর্ম করা দল'- ইংলিশ সাবেক ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১১ ১৫:২৬:২৮
`ভারত ইতিহাসের সবচেয়ে কম পারফর্ম করা দল'- ইংলিশ সাবেক ক্রিকেটার

২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জেতার পর ২০১৩ সালে আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের করে নিয়েছিল ভারত। এরপর থেকেই আইসিসির টুর্নামেন্টের শিরোপা জিততে পারছে না তারা। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ‍উঠলেও শ্রীলঙ্কার কাছে হেরে যায় তারা।

২০১৫ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারত বাদ পড়ে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল থেকে। পরের বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারতে হয় বিরাট কোহলিদের। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকেও বিদায় নিয়েছে তারা।

ভারতের এমন বিদায়ের পর ভন বলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপ জেতার পরে তারা আর কী করেছে? কিছুই না। ভারত খুবই পুরনো ধাঁচের সাদা বলের ক্রিকেট খেলছে এবং এটি অনেকদিন ধরে করে আসছে। সাদা বলে ইতিহাসের সবচেয়ে কম পারফর্ম করা দল ভারত।’

ভারতকে হারিয়ে ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার পর জস বাটলার জানান, আইপিএলে নিয়মিত খেলা তাকে সহায়তা করেছে। বিদেশি ক্রিকেটাররা আইপিএল থেকে উপকৃত হলেও ভারতীয়রা কেন সেটা করতে পারছেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভন। ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার মনে করেন, ভারতের সঠিক প্রক্রিয়া নেই।

ভন বলেন, ‘আইপিএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের সবাই বলে, এটি তাদের খেলা উন্নত করেছে। কিন্তু ভারত আসলে (আইপিএল থেকে) কী নিতে পেরেছে? আমি স্রেফ স্তব্ধ হয়ে যাই!

‘এত প্রতিভা থাকার পরেও তারা টি-টোয়েন্টি ক্রিকেটটা কোন ধাঁচে খেলছে। তাদের অনেক খেলোয়াড় আছে। কিন্তু কোনো সঠিক প্রক্রিয়া নেই। তাদের এখন সে পথে হাঁটা উচিত। তারা কেন প্রতিপক্ষ বোলারদের প্রথম ৫ ওভারে চেপে ধরার সুযোগ দেয়?’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...