| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সাকিব-তামিম সহ পিএসএলের ড্রাফটে ২৮ বাংলাদেশি ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১১ ১০:১৬:২৩
সাকিব-তামিম সহ পিএসএলের ড্রাফটে ২৮ বাংলাদেশি ক্রিকেটার

বাংলাদেশের ২৮ জনের নাম রয়েছে ড্রাফটে। এ ছাড়া আফগানিস্তানের ৪৩ জন, অস্ট্রেলিয়ার ১৪ জন, আয়ারল্যান্ডের ৯ জন, নিউজিল্যান্ডের ৬ জন, সাউথ আফ্রিকার ২৫ জন, শ্রীলঙ্কার ৬০ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৮ জন ও জিম্বাবুয়ের ১১ ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন।

ক্রিকেটারদের সংখ্যা প্রকাশ করলেও ড্রাফটের পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ করেনি পিএসএল কতৃপক্ষ। আইসিসির সহযোগী দেশগুলোর থেকেও উল্লেখযোগ্য সংখ্যক ক্রিকেটার পিএসএলের ড্রাফটে নিজেদের নাম জমা দিয়েছেন।

এর মধ্যে নেদারল্যান্ডসের ১৫ জন, স্কটল্যান্ডের ১০ জন, আরব আমিরাতের ২৫ জন ও কানাডার ১০ ক্রিকেটার রয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে পাকিস্তান সুপার লিগ।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেখানে রয়েছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, শেখ মেহেদী হাসান ও এবাদত হোসেন। অন্যান্য বিদেশি ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দাসুন শানাকা রয়েছেন।

সাউথ আফ্রিকার আফ্রিকার ডেভিড মিলার, নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের ডেভিড ম্যালান ও রিস টপলি এবং ওয়েস্ট ইন্ডিজের ওডিন স্মিথরাও নাম লিখিয়েছেন পিএসএলের ড্রাফটে।

এ ছাড়াও জেসন রয়, ক্রেইগ ওভারটন, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সিকান্দার রাজা, ধনঞ্জয়া ডি সিলভা, ক্রেগ আরভিনের নিয়ে জমজমাট ড্রাফটের অপেক্ষায় রয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...